ঢাকা ০৬:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০ সেপ্টেম্বর-অক্টোবর থেকে পর্যায়ক্রমে স্থানীয় সরকার নির্বাচন : মির্জা ফখরুল আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্ব টিকতো না: ট্রাম্প বেনজীরকে দেশে ফিরিয়ে আনার কাজ চলমান: উপদেষ্টা জাহেদ পরীমনিকাণ্ডে বাধ্যতামূলক অবসরে পাঠানো হচ্ছে সেই এডিসি সাকলায়েনকে :স্বরাষ্ট্র মন্ত্রণালয় লেবাননে হামলা বরদাশত করা হবে না: ইরান বাংলাদেশের বিমান খাতে কাজ করতে আগ্রহী সুইজারল্যান্ড রেল যোগাযোগের আওতায় আসছে আরও ১০ জেলা: রেলমন্ত্রী শিগগিরই শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন : স্বাস্থ্যমন্ত্রী প্রবাসীকে বিদায় জানাতে গিয়ে খাদে মাইক্রোবাস, নিহত নারী, আহত ৮

দ্বিতীয় ওয়ানডে: বাংলাদেশের নজর সিরিজে, সমতার আশা পাকিস্তানের

আকাশ স্পোর্টস ডেস্ক :

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ৮ উইকেটে হারিয়ে উড়ন্ত শুরু করেছে বাংলাদেশ। ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে পাকিস্তানের সাবেক পেসার মোহাম্মাদ আমির দলের পারফরম্যান্স নিয়ে তীব্র সমালোচনা করেন।

বাংলাদেশের জন্য অবশ্য এটি ইতিবাচক। প্রথম ম্যাচের সহজ জয়ের পর মেহেদী হাসান মিরাজের দল দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করার সুযোগ পাচ্ছে। শুক্রবার দুপুর সোয়া ২টায় অনুষ্ঠিত হবে দ্বিতীয় ওয়ানডে।

আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ের ১০ নম্বর পাকিস্তানকে ৪ নম্বরে থাকা বাংলাদেশ প্রথম ম্যাচে ব্যাটে-বলে বিধ্বস্ত করেছে। পরের দুই ম্যাচের যে কোনো একটি জিতলে বাংলাদেশ সিরিজ জয় নিশ্চিত করবে এবং র‌্যাঙ্কিংয়ে উন্নতি করবে, যা আগামী বছরের বিশ্বকাপে সরাসরি জায়গা পাওয়ার জন্য গুরুত্বপূর্ণ।

প্রথম ম্যাচে নাহিদ রানার আগুনঝরা বোলিংয়ে পাঁচ উইকেট, অধিনায়ক মিরাজের তিন উইকেটের অবদান ছিলো গুরুত্বপূর্ণ। নাহিদ বলেন, ‘নিজের বোলিং নিয়ে আমি অনেক কাজ করেছি। প্রথম ম্যাচে নিয়ন্ত্রণ, লাইন-লেংথ এবং উইকেট ব্যবহার সব ভালোভাবে হয়েছে।’

বাংলাদেশের একাদশে কোনো বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে পাকিস্তানের ব্যাটিংয়ের অনভিজ্ঞতা প্রথম ম্যাচে স্পষ্ট হয়েছে। চার অভিষিক্ত ব্যাটসম্যানকে নিয়ে সাজানো ব্যাটিং লাইন সহজে ভেঙে পড়েছে। বড় ভরসা মোহাম্মাদ রিজওয়ান ও সালমান আলিও দলের জন্য ফলপ্রসূ হতে পারেননি।

দ্বিতীয় ম্যাচে পাকিস্তান বোলিং আক্রমণে পরিবর্তন আনতে পারে। প্রথম ম্যাচে নাহিদ রানা সাফল্য দেখানোর পর হারিস রউফকে মাঠে নামানোর সম্ভাবনা রয়েছে। পাকিস্তানের কোচ মাইক হেসন বলেন, ‘আমরা প্রথম ম্যাচের পারফরম্যান্স বিশ্লেষণ করে পরবর্তী ম্যাচে উন্নতির তাড়নায় নামব। পুরো দলকে এগিয়ে আসতে হবে এবং ব্যাটিংয়ে আরও ভালো পারফরম্যান্স দেখাতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

লালমনিরহাটে শিশুর লাশ উদ্ধার: প্রধান অভিযুক্তের বাড়িতে আগুন, পুলিশের গাড়ি ভাঙচুর,এসপিসহ আহত ৩০

দ্বিতীয় ওয়ানডে: বাংলাদেশের নজর সিরিজে, সমতার আশা পাকিস্তানের

আপডেট সময় ১১:১৫:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬