ঢাকা ০৮:৪৬ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

দুইজনকে অধিনায়ক করে দল ঘোষণা নিউজিল্যান্ডের

আকাশ স্পোর্টস ডেস্ক :

দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পাঁচ ম‍্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে নিউজিল‍্যান্ড। প্রথম তিন ম‍্যাচে দলকে নেতৃত্ব দেবেন নিয়মিত অধিনায়ক মিচেল স‍্যান্টনার, শেষ দুই ম‍্যাচে টেস্ট অধিনায়ক টম ল‍্যাথাম। প্রায় তিন বছর পর দেশের হয়ে টি-টোয়েন্টি খেলবেন তিনি।

চোটের জন‍্য বিবেচনা করা হয়নি মাইকেল ব্রেসওয়েল, অ‍্যাডাম মিল্নে, উইল ও’রোক ও ব্লেয়ার টিকনারকে। প্রথম তিন ম‍্যাচে কিপিং করতে পারেন ডেভন কনওয়ে। শেষ দুই ম‍্যাচে উইকেটের পেছনে দাঁড়াতে পারেন কেন উইলিয়ামসনের কাজিন ডেন ক্লেভার। গত জানুয়ারিতে ওয়ানডে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় জেডেন লেনক্সের। এবার ৩১ বছর বয়সী ব‍্যাটসম‍্যান খেলতে পারেন টি-টোয়েন্টিতেও। পাঁচ ম‍্যাচের দলেই আছেন বিশ্বকাপে খেলা কোল ম‍্যাকনকি ও ইশ সোধি।

প্রথমবারের মতো নিউজিল‍্যান্ড দলে ডাক পেয়েছেন ওপেনার কাটেনে ক্লার্ক। ২৬ বছর বয়সী ব‍্যাটসম‍্যান পেয়েছেন সুপার স্ম‍্যাশে দারুণ পারফরম‍্যান্সের পুরস্কার। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া বেভন জ‍্যাকবসের গত বছর টি-টোয়েন্টিতে অভিষেক হয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই। টানা পাঁচ ফিফটিতে সুপার স্ম‍্যাশে রেকর্ড গড়া ব‍্যাটসম‍্যানের সামনে আবার নিজের সামর্থ‍্য দেখানোর সুযোগ। টপ অর্ডারে সুযোগ পেতে পারেন টিম রবিনসন ও নিক কেলি।

দুই পেস বোলিং অলরাউন্ডার হলেন জিমি নিশাম ও জশ ক্লার্কসন। চোট থেকে সেরে উঠে নিউ জিল‍্যান্ড দলে ফিরেছেন পেসার ন‍্যাথান স্মিথ। এখনও টি-টোয়েন্টিতে দেশের হয়ে খেলা হয়নি তার। ব‍্যাট হাতেও তিনি রাখতে পারেন অবদান। দলে আছেন পেসার কাইল জেমিসন ও বেন সিয়ার্স। আগামী রবিবার মাউন্ট মঙ্গানুইয়ে হবে প্রথম টি-টোয়েন্টি।

নিউজিল‍্যান্ডের টি-টোয়েন্টি দল: মিচেল স‍্যান্টনার (অধিনায়ক, প্রথম ৩ ম‍্যাচ), কাটেনে ক্লার্ক (শেষ ২ ম‍্যাচ), জশ ক্লার্কসন, ডেন ক্লেভার (উইকেটরক্ষক, শেষ ২ ম‍্যাচ), ডেভন কনওয়ে (উইকেটরক্ষক, প্রথম ৩ ম‍্যাচ), লকি ফার্গুসন (দ্বিতীয় ও তৃতীয় ম‍্যাচ), জ‍্যাক ফোকস, বেভন জ‍্যাকবস, কাইল জেমিসন, নিক কেলি, টম ল‍্যাথাম (অধিনায়ক, শেষ ২ ম‍্যাচ), জেডন লেকন্স (শেষ ২ ম‍্যাচ), কোল ম‍্যাকনকি, জিমি নিশাম, টিম রবিসন, বেন সিয়ার্স, ন‍্যাথান স্মিথ, ইশ সোধি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

দুইজনকে অধিনায়ক করে দল ঘোষণা নিউজিল্যান্ডের

আপডেট সময় ১২:৪৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬