ঢাকা ০১:১৫ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

আকাশ স্পোর্টস ডেস্ক :  

শ্রীলঙ্কা ক্রিকেট দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটার ও তারকা কোচ গ্যারি কার্স্টেন। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাঁকে নিয়োগের বিষয়টি জানিয়েছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। কিংবদন্তি লঙ্কান ক্রিকেটার সনাথ জয়সুরিয়ার স্থলাভিষিক্ত হবেন তিনি। আগামী ১৫ জুলাই থেকে দুই বছরের জন্য নিয়োগ দেওয়া হয়েছে তাঁকে।

সদ্যসমাপ্ত টি২০ বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার পরই শ্রীলঙ্কার দায়িত্ব ছেড়ে দেওয়ার কথা বলেছিলেন সনাথ জয়সুরিয়া। গতকাল কার্স্টেনের নিয়োগের মধ্য দিয়ে তা বাস্তবায়ন হলো। দক্ষিণ আফ্রিকার সাবেক এ বাঁহাতি টপ অর্ডার আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজারে বেশি রান করেছেন। তাঁর কোচিং ক্যারিয়ার বেশ সমৃদ্ধ।

কার্স্টেনের অধীনে ২০১১ ওয়ানডে বিশ্বকাপ জিতেছে ভারত। ২০১১ থেকে ২০১৩ পর্যন্ত নিজ দেশ দক্ষিণ আফ্রিকার দায়িত্বে ছিলেন। তাঁর কোচিংয়ে তিন ফরম্যাটে আইসিসি র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান দখল করে প্রোটিয়ারা। গত টি২০ বিশ্বকাপে নামিবিয়ার পরামর্শক ছিলেন তিনি।

শ্রীলঙ্কার কোচ হিসেবে তাঁর প্রধান লক্ষ্য, আগামী বছর দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপের জন্য শ্রীলঙ্কাকে প্রস্তুত করা। ওই কন্ডিশন সম্পর্কে ভালো জ্ঞান থাকার জন্যই তাঁকে নিয়োগে প্রাধান্য দিয়েছে লঙ্কান বোর্ড। তবে এসএলসির প্রত্যাশা, কার্স্টেনের নিয়োগ শ্রীলঙ্কার ক্রিকেটে ইতিবাচক প্রভাব ফেলবে। লঙ্কান দলে তিনি জয়ের সংস্কৃতি গড়ে তুলতে পারবেন বলেও আশা তাদের, যেটা তিনি অতীতে করে দেখিয়েছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

শ্রীলঙ্কার নতুন কোচ গ্যারি কার্স্টেন

আপডেট সময় ০১:৪৫:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬