ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের কোচ মাইক হেসনসহ ৫ সদস্য

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ১১ মার্চ প্রথম ম্যাচের মধ্যে দিয়ে শুরু হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যেকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এ লক্ষে আগামী ৯ মার্চ বাংলাদেশে আসছে পাকিস্তান ক্রিকেট দল।

তবে সিরিজকে সামনে রেখে পাকিস্তান দলের কোচিং স্টাফের ৫ সদস্য ঢাকায় পৌঁছেছে। টি-টুয়েন্টি বিশ্বকাপ শেষে ক্রিকেটাররা পাকিস্তান ফিরে গেলেও, প্রধান কোচ মাইক হেসনসহ তারা শ্রীলঙ্কায় থেকে যান। সেখান থেকে সরাসরি বাংলাদেশে এসেছে তারা।

বাংলাদেশ-পাকিস্তান সিরিজ শুরু হবে আগামী বুধবার। তার আগে প্রস্তুতি নিতে শনিবার দুপুরে ঢাকায় পা রাখেন পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন, কোচ শেন ম্যাকডারমটসহ আরও কয়েকজন স্টাফ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর তারা সরাসরি টিম হোটেলে যান।

পাকিস্তান দলের ক্রিকেটাররা এখনো দেশে অনুশীলন চালিয়ে যাচ্ছেন। আগামী সোমবার ঢাকায় পৌঁছানোর কথা তাদের। এরপর মিরপুরে অনুশীলনে নামবে শাহিন শাহ আফ্রিদির নেতৃত্বাধীন দল। বাংলাদেশও ইতোমধ্যে সিরিজকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে। মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে দলটি মিরপুরে অনুশীলন করছে। দুই দলের লড়াইকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যেও বাড়ছে উত্তেজনা।

বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ গড়াবে ১১, ১৩ এবং ১৫ মার্চ। সবগুলো ম্যাচই হবে মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ঢাকায় পৌঁছেছেন পাকিস্তানের কোচ মাইক হেসনসহ ৫ সদস্য

আপডেট সময় ০৪:৪৫:৩৩ অপরাহ্ন, শনিবার, ৭ মার্চ ২০২৬