বুয়েনস অ্যাইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে এক স্মরণীয় বিদায় মুহূর্তের সাক্ষী হলো ফুটবল বিশ্ব। লিওনেল মেসির আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারের বিদায়ি মঞ্চে ৮৫ হাজারেরও বেশি দর্শকের করতালির মাঝে জাতীয় দলের নীল-সাদা জার্সি চিরতরে তুলে রাখলেন আর্জেন্টিনার রক্ষণভাগের অন্যতম সেনাপতি নিকোলাস ওতামেন্দি। বেনিনের বিপক্ষে ৩-০ গোলের জয় পাওয়া ম্যাচে মেসির বিদায়ের পাশাপাশি অন্তরালে নিজের ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক যাত্রার ইতি টানলেন এই অভিজ্ঞ ডিফেন্ডার। ১৮ বছর বয়সে প্রথম আন্তর্জাতিক ফুটবলে পা রাখা লিওনেল মেসির বিদায়। ৮৫ হাজারেরও বেশি দর্শকের উন্মাদনা, আতশবাজির ঝলকানি এবং পুরো বিশ্ব মিডিয়ার স্পটলাইট সবই ছিল মহাতারকা মেসিকে ঘিরে। বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের জয়ের রাতে মেসি যখন মূল আলোচনার কেন্দ্রবিন্দু, ঠিক তখনই অন্তরালে নিজের ১৭ বছরের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই বর্ষীয়ান ডিফেন্ডার।
ম্যাচের ৪৮তম মিনিটে ফুটবল ভক্তদের এক দারুণ দৃশ্য উপহার দেন ওতামেন্দি। মেসির নেওয়া নিখুঁত কর্নার থেকে অসাধারণ এক অ্যাক্রোবেটিক ভলিতে তিনি বেনিনের জালে বল জড়িয়ে দেন। গোল করার পর উল্লাসে সতীর্থ মেসিকে জড়িয়ে ধরেন তিনি। বিদায়ি ম্যাচে এমন গোল করার স্মৃতি প্রসঙ্গে ওতামেন্দি বলেন, এটি এক অবিশ্বাস্য সমাপ্তি। তিনি জানান, আগে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেও অধিনায়ক মেসির বিশেষ অনুরোধে তার এই ঐতিহাসিক ক্ষণের অংশ হতে ফেরেন তিনি। জাতীয় দলের হয়ে দীর্ঘ ১৭ বছরের অর্জনের জন্য কৃতজ্ঞতা জানানোর পাশাপাশি শেষ ম্যাচে গোল পাওয়ার অনুভূতি সারা জীবন মনে রাখার কথা জানান তিনি। আমি তো আগেই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছিলাম।
ম্যাচের ৫২তম মিনিটে মাঠ ছাড়ার সময় স্টেডিয়ামের পুরো গ্যালারি করতালিতে ফেটে পড়ে। মাঠ ত্যাগের আগে আর্জেন্টিনার জার্সির ব্যাজে আবেগাপ্লুত চুম্বন করে সমর্থকদের অভিবাদন গ্রহণ করেন ওতামেন্দি। ডাগআউটে ফেরার পথে মেসিকে উদ্দেশ্য করে তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বিনয়ী মানুষ হওয়ার জন্য ধন্যবাদ। আর্জেন্টাইন পতাকাকে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য সতীর্থের কাছে ঋণী বলেও মন্তব্য করেন তিনি।
২০০৯ সালে জাতীয় দলে অভিষেক হওয়া নিকোলাস ওতামেন্দি ১৭ বছরে মোট ১৪০টি আন্তর্জাতিক ম্যাচ খেলে ১০টি গোল করেছেন। আর্জেন্টিনার আধুনিক ফুটবলের এই সোনালি যুগের অন্যতম কারিগর দেশের হয়ে চারটি বড় শিরোপা—২০২১ কোপা আমেরিকা, ২০২২ ফিনালিসিমা, ২০২২ কাতার বিশ্বকাপ এবং ২০২৪ কোপা আমেরিকা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।
আকাশ নিউজ ডেস্ক 


















