ঢাকা ০৫:২৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক:

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জনের তাগিদ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

তিনি বলেছেন, শিক্ষার্থীদের বাংলা, ইংরেজির পাশাপাশি তৃতীয় কোনো ভাষায় দক্ষতা অর্জন করতে হবে। বাংলা ইংরেজির পাশাপাশি জাপানিজ, চাইনিজ, কোরিয়ান, স্প্যানিশ, ফ্রেন্স ইত্যাদি যেকোনো ভাষা হতে পারে। তৃতীয় কোনো ভাষা শিখলে ভবিষ্যতে চাকরির জন্য বসে থাকতে হবে না।

‎‎শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সিরাজুল ইসলাম লেকচার থিয়েটারে এক নবীনবরণ, আলোচনা সভা ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার), নরসিংদী এই অনুষ্ঠানের আয়োজন করে।

‎সাবেক পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, স্কুল কলেজ পর্যায়ের শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষায় উৎসাহিত করা প্রয়োজন। যাতে তারা উচ্চ শিক্ষা অর্জন করার সুযোগ পায়। শিক্ষার্থীদেরকে যেকোনো বিষয়ের উপর দক্ষতা বৃদ্ধি করতে হবে। এতে কর্মক্ষেত্রে সফলতা অর্জন করতে পারবে।

‎সাবেক পররাষ্ট্র উপদেষ্টা বলেন, আমাদের দেশে অবৈধভাবে বয়স বাড়িয়ে পাসপোর্ট করার একটা প্রবণতা রয়েছে। কিশোর অবস্থায় বয়স বাড়িয়ে ১৫ বছরকে ২০ বছর করে পাসপোর্ট করে শ্রমিক ভিসায় মধ্যপ্রাচ্যে গিয়ে শ্রমিক হওয়া বন্ধ করতে হবে। নিজেকে দক্ষ করে গড়ে তুলতে পারলে ইউরোপ মহাদেশের দেশগুলোতে প্রবেশের জন্য ভূমধ্যসাগর পাড়ি দিতে গিয়ে ডুবে মরতে হবে না।

‎এসময় কোনো সংগঠনের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি করলে গতি বাড়ে বলেও জানান তিনি।

‎অনুষ্ঠানে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম বলেন, সমাজের অনগ্রসর শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় নিয়ে আসান জন্য উদ্যোগ নিতে হবে। এতে তারা উচ্চ শিক্ষায় উৎসাহিত হবে।

‎বর্তমান বিশ্ব পরিস্থিতির কথা উল্লেখ করে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুদ্ধ চলছে। এই যুদ্ধ আর কিছুদিন চলতে থাকলে সারা বিশ্বে জ্বালানি সংকট দেখা দিতে পারে।‎

‎ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব রায়পুরা (ডুসার) এর সাধারণ সম্পাদক আব্দুর রহমান সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সিগমা গ্রুপের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগযোগ বৈকল্য বিভাগের সহযোগী অধ্যাপক ড. তাওহিদা জাহান, নারায়নগঞ্জের সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যাপক মো. ফখরুল ইসলাম তালুকদার, ডুসার এর স্থায়ী উপদেষ্টা রহমত উল্লাহ, ছাত্র উপদেষ্টা আল আমিন, আতিকুর রহমান আতিক, সদ্য বিদায়ী সভাপতি আবু আহমেদ ফাহাদ, সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক সামাউন আহমেদ সাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডুসার সভাপতি মো. নাজমুল কাদের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার্থীদের তৃতীয় কোনো ভাষায় দক্ষতা থাকা উচিত: সাবেক পররাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় ১১:৫৫:৪০ অপরাহ্ন, শুক্রবার, ৬ মার্চ ২০২৬