ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইমামকে বলাৎকার করলেন ছাত্রলীগ নেতা

অাকাশ জাতীয় ডেস্ক:

চুয়াডাঙ্গা সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান লাল্টুর (৩৮) বিরুদ্ধে এক কিশোর হাফেজকে বলাৎকারের অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয়দের মধ্যে তোলপাড় শুরু হয়েছে। লাল্টু দৌলতদিয়া মহল্লার আয়ুব আলীর ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, দৌলতদিয়ার মসজিদের ইমাম সাহেবের অনুপস্থিতিতে তার ভাই কিশোর হাফেজ ইমামতির দায়িত্ব পালন করে। প্রতিদিনের মতো গত বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর সবাই মসজিদ থেকে চলে গেলেও লাল্টু মসজিদেই বসে থাকেন। নামাজ শেষে লাল্টুকে মসজিদ থেকে বের হওয়ার কথা বললে সে বলে ‘আমার শরীরটা একটু খারাপ লাগছে; আমাকে বাড়ি দিয়ে আয়’।

তার কথামত বাড়ি পৌঁছে দিতে গেলে ঘরে গিয়ে অসুস্থতার ভান করে হাফেজ ছেলেটিকে হাত-পা টিপে দিতে বলে। একপর্যায়ে টাকা-পয়সা দেয়ার কথা বলে বলাৎকার করার চেষ্টায় ব্যর্থ হয়ে নানা ভয়ভীতি দেখিয়ে পরে তাকে বলাৎকার করে। এই কথা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকি দেয় লম্পট লাল্টু। পরদিন শুক্রবার সকালে ঘটনাটি জানাজানি হলে ক্ষুব্ধ হয়ে ওঠে স্থানীয়রা।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোজাম্মেল হক বলেন, কিশোর হাফেজকে বলাৎকারের অভিযোগে তার বাবা শুক্রবার রাতে মামলা করেছেন। অপরাধীকে গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানান, অভিযুক্ত ছাত্রলীগ নেতা এর আগেও এমন বেশ কয়েকটি ঘটনা ঘটিয়েছে। কিন্তু ক্ষমতার দাপট ও টাকা দিয়ে আগের ঘটনাগুলো থেকে রক্ষা পেয়েছে। ছাত্রলীগ নেতার এমন অপকর্মের ঘটনাটি গোটা চুয়াডাঙ্গা জেলায় টক অব দ্য টাউনে পরিণত হয়েছে।

চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক ও সাধারণ সম্পাদক মো. জানিফ আহম্মেদ যৌথ এক বিবৃতিতে এ ঘটনার নিন্দা ও অভিযুক্তকে গ্রেফতারের দাবি জানিয়েছেন। কারও ব্যক্তিগত অপকর্মের দায়ভার কখনও ছাত্রলীগ বহন করবে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ইমামকে বলাৎকার করলেন ছাত্রলীগ নেতা

আপডেট সময় ০২:০৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ অক্টোবর ২০১৭