ঢাকা ০৪:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চা শিল্পের বিকাশে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর জাহাঙ্গীর হত্যা মামলার রহস্য উদঘাটন না হলে এমপিগিরি ছেড়ে দেব: ফজলুর রহমান পরের বিশ্বকাপে বিজ্ঞাপন থেকেই আয় করতে চায় সরকার: তথ্যমন্ত্রী বঙ্গভবন ছাড়লেন মো. সাহাবুদ্দিন রাশিয়াকে আরও ৩০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া, দাবি জেলেনস্কির রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল : স্পিকারের সঙ্গে সাক্ষাতের সময় চাইবে ইসি নেত্রকোনায় নিজ ঘর থেকে যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার প্রয়োজন হলে ট্রাম্পের বিরুদ্ধেও অবস্থান নেব: ব্রিটিশ প্রধানমন্ত্রী বনিবনা না হলে কবে আবার তিনিও জামায়াত থেকে বের হয়ে যান: রাশেদ খাঁন একাধিক নারীর সঙ্গে অনৈতিক সম্পর্ক পুলিশ কর্মকর্তার, বিচার দাবি স্ত্রীর

সালাতের গুরুত্ব

আকাশ নিউজ ডেস্ক :

সালাত মহান আল্লাহ রব্বুল আলামিনের সঙ্গে বান্দার একান্ত সাক্ষাৎ। এর শুরু থেকে শেষ পর্যন্ত পুরো সময়টাই মূলত দোয়ার সময়। রসুল (সা.) বলেন, যখন কেউ নামাজে থাকে তখন সে তার প্রভুর সঙ্গে মোনাজাতে (গোপন আলাপচারিতায়) রত থাকে। কাজেই তার ভেবে দেখা উচিত কীভাবে এবং কী বলে সে তাঁর সঙ্গে মোনাজাত বা আলাপ করছে। (বুখারি ও মুসলিম)। নামাজ হলো সর্বাপেক্ষা উত্তম দোয়া বা প্রার্থনা। পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আর তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, জাকাত প্রদান করো, এবং রুকুকারীদের সঙ্গে রুকু করো। (সুরা বাকারা, আয়াত ৪৩)।

হে নবী আমার বান্দাদের মধ্যে যারা মুমিন তাদের বলুন নামাজ কায়েম করতে। (সুরা ইবরাহিম, আয়াত ৩১)।

ইমানের পর ইসলামে নামাজের চেয়ে গুরুত্ব অন্য কোনো ইবাদতে প্রদান করা হয়নি। কোরআন শরিফে ৮৩ বার নামাজের প্রসঙ্গ এসেছে। আল্লাহ বলেন, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো। (সুরা বাকারা, আয়াত ১১০)। আবু হুরাইরা (রা.) থেকে বর্ণিত, রসুল (সা.)-কে এ কথা বলতে শুনেছি- আচ্ছা তোমরা বল তো, যদি কারও বাড়ির সামনে একটি নদী থাকে যাতে সে প্রতিদিন পাঁচবার করে গোসল করে, তাহলে তার শরীরে কি কোনো ময়লা অবশিষ্ট থাকবে? সাহাবিগণ বললেন, না।

কোনো ময়লা অবশিষ্ট থাকবে না। তিনি বললেন, পাঁচ ওয়াক্ত নামাজের উদাহরণও সেইরূপ। এর দ্বারা আল্লাহতায়ালা বান্দার পাপরাশি নিশ্চিহ্ন করে দেন। (বুখারি শরিফ, ৫২৬)। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে পাঁচ ওয়াক্ত নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, অতএব, হে নবী এরা যা কিছু বলে তুমি তার ওপর ধৈর্য ধারণ করো, তুমি বরং তোমার মালিকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করো- সূর্যোদয়ের ও অস্ত যাওয়ার আগে, রাতের একাংশে এবং দিনের দুই প্রান্তেও তুমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করো, যেন তুমি সন্তুষ্ট হতে পারো। (সুরা ত্বাহা, আয়াত ১৩০)।

তারপর আল্লাহ বলেন, হে নবী তোমার পরিবার পরিজনকে নামাজের আদেশ দাও এবং তুমি নিজেও তার ওপর অবিচল থেকো। (সুরা ত্বাহা, আয়াত ১৩২)। নামাজের গুরুত্বপূর্ণ দিক হলো, নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে। একজন নামাজি ব্যক্তি কখনো খারাপ বা মন্দ কাজ করতে পারে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তাসকিনের বদলি হিসেবে এলপিএলে হৃদয়

সালাতের গুরুত্ব

আপডেট সময় ০৫:৩৭:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬