ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হবিগঞ্জে এক কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

হবিগঞ্জের বানিয়াচংয়ে একটি কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনী ঘটনাস্থলে গেলে দুবৃত্তরা পালিয়ে যায়। সোমবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার আঁখি রাণী দাস। তিনি বলেন, আমরা জানতে পেরেছি সুনারু সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা যাচ্ছে। তাৎক্ষণিক পুলিশ সেখানে ছুটে যায়। ১ মিনিটের মতো আগুন স্থায়ী ছিল। দুটি দরজায় কালো দাগ পাওয়া গেছে। স্কুলটির সিসি টিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

সুবিদপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সুনারু গ্রমের বাসিন্দা স্বরবিন্দু দাশ জানান, রাত ১টার দিকে আমরা জানতে পেরেছি কতিপয় দুর্বৃত্ত আমাদের কেন্দ্রে আগুন দেয়ার চেষ্টা করছে। তাৎক্ষণিক আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দিয়ে আমরা সেখানে ছুটে যাই। এর আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়। তারা আগুন দিতে পারেনি। দু’টি দরজা সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে।

উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ নেতা লন্ডনে অবস্থানরত সুশান্ত দাশ গুপ্তের বাড়ি সুনারু গ্রামে। অনেকেই ধারণা করছেন সুশান্ত দাশ গুপ্তের উসকানিতেই কেউ হয়ত বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

হবিগঞ্জে এক কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা

আপডেট সময় ০৪:৩০:৩৪ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬