ঢাকা ১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বৈশ্বিক পোশাক রপ্তানিতে ভিয়েতনামের কাছে দ্বিতীয় স্থান হারিয়েছে বাংলাদেশ: বিজিএমইএর সাবেক সভাপতি সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫ দেশে আরও এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে: স্বাস্থ্যমন্ত্রী ৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

গৃহযুদ্ধ কবলিত সুদানের মধ্যাঞ্চলে বাস্তুচ্যুত কয়েকটি পরিবারকে বহনকারী একটি গাড়িতে দেশটির আধা-সামরিক বাহিনী র‌্যাপিড সার্পোট ফোর্সেস (আরএসএফ) এর ড্রোন হামলায় অন্তত ২৪ জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে আটটি শিশু আছে বলে চিকিৎসা পর্যবেক্ষক গোষ্ঠী সুদান ডক্টরস নেটওয়ার্কের বরাত দিয়ে জানিয়েছে আল জাজিরা।

ডক্টরস নেটওয়ার্ক জানায়, শনিবার উত্তর কর্দোফান রাজ্যের রাহাদ শহরের কাছে হামলার ঘটনাটি ঘটে। গাড়িটির আরোহীরা দুইবাইকার এলাকার লড়াই থেকে বাঁচতে পালাচ্ছিলেন।সামাজিক মাধ্যম এক্স এ এক পোস্টে নেটওয়ার্ক জানায়, নিহত শিশুদের মধ্যে দুইজন নবজাতক।

এর আগেরদিন শুক্রবার উত্তর কর্দোফানে বিশ্ব খাদ্য কর্মসূচীর (ডব্লিউএফপি) মানবিক ত্রাণবাহী গাড়িবহর ও জ্বালানিবাহী লরিতে ধারাবাহিক ড্রোন হামলা চালানো হয়েছিল, তাতে অন্তত একজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।

উত্তর কর্দোফানের রাজ্য সরকার ডব্লিউএফপির গাড়িবহরে চালানো হামলার নিন্দা জানিয়েছে। তারা আরএসএফের নেতৃবৃন্দের ওপর নিষেধাজ্ঞা জারি করতে বিশ্ব সম্প্রদায় ও জাতিসংঘের প্রতি আহ্বান জানিয়েছে।

প্রদেশটির রাজধানী এল-ওবেইদ ও প্রতিবেশী রাজ্য হোয়াইট নীলের গুরুত্বপূর্ণ শহর কোস্তিকে সংযোগকারী সড়কে এসব হামলার ঘটনাগুলো ঘটেছে।

জাতিসংঘের এক কর্মকর্তা জানিয়েছেন, গাড়িবহরটি এল-ওবেইদ শহরের কাছে আটকে থাকা বাস্তুচ্যুত লোকজনের জন্য জীবন রক্ষাকারী খাদ্য সরবরাহ নিয়ে কোস্তি থেকে রওনা হয়েছিল। এই বহরটিতে ও সঙ্গে থাকা জ্বালানিবাহী ট্রাকগুলোতে হামলা চালানো হয়।

সুদানে সরকার সমর্থক সশস্ত্র বাহিনীর (এসএএফ) সঙ্গে বিদ্রোহী আরএসএফের তিন বছর ধরে লড়াই চলছে। গত বছরের অক্টোবরে আরএসএফের হাতে উত্তর দারফুর রাজ্যের রাজধানী এল-ফাশেরের পতন হওয়ার পর থেকে কর্দোফান অঞ্চলে দুই পক্ষের মধ্যে লড়াই তীব্র হয়ে উঠেছে।

সুদানের সেনাবাহিনী ও আরএসএফের মধ্যে সংঘাতে এ পর্যন্ত লাখো মানুষ নিহত ও প্রায় এক কোটি ১০ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। দুই পক্ষের এ লড়াইয়ের কারণে দেশটির বহু অঞ্চলে দুর্ভিক্ষ অবস্থা বিরাজ করছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

উগ্রবাদের বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা বুরকিনা ফাসোর প্রেসিডেন্ট তাওরের

সুদানে আরএসএফের ড্রোন হামলায় ২৪ বেসামরিক নিহত

আপডেট সময় ১২:১৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬