ঢাকা ০৭:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

জলপাই তেলের নিয়মিত ব্যবহার মিলবে বহু উপকার

আকাশ নিউজ ডেস্ক :

শীত শেষের দিকে হলেও ত্বকের শুষ্কতা এখনো অনেকেরই সমস্যা হয়ে রয়েছে। এই সময় ত্বকের যত্নে অনেকেই ভরসা রাখেন অলিভ অয়েল বা জলপাই তেলের ওপর।

প্রাচীন কাহিনিতে শোনা যায়, মিসরের রানি ক্লিওপেট্রাও নাকি সৌন্দর্যচর্চায় নিয়মিত জলপাই তেল ব্যবহার করতেন। এই তেলে প্রচুর অ্যান্টি-অক্সিড্যান্ট রয়েছে, যা ত্বক ভালো রাখতে সহায়তা করে।

প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে জলপাই তেল-

জলপাই তেলে আছে উপকারী ফ্যাটি এসিড, যা ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করে। নিয়মিত ব্যবহার করলে ত্বক থাকে নরম, মসৃণ ও টানটান। শুধু উজ্জ্বলতা বাড়ানোই নয়, ত্বকের স্বাভাবিক আর্দ্রতা বজায় রাখতেও এই তেল কার্যকর।

নিয়মিত ব্যবহার করলে যেসব উপকার মিলতে পারে

১। ত্বকের নিস্তেজ ভাব দূর করে প্রাকৃতিক গ্লো ফিরিয়ে আনতে সাহায্য করে।

২। ত্বকের দাগছোপ হালকা করতে সহায়ক।

৩। ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস পরিষ্কার করতে ভূমিকা রাখতে পারে।

৪। এই তেলে রয়েছে ভিটামিন ই ও পলিফেনলের মতো উপকারী উপাদান, যা ত্বকের জন্য ভালো।

এটি যেকোনো ফেসপ্যাকের সঙ্গে মিশিয়ে বা সরাসরি ত্বকে ব্যবহার করা যায়। কিভাবে ব্যবহার করবেন-

ফেসপ্যাকের সঙ্গে : যেকোনো ফেসপ্যাকে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে মুখে লাগান। ১০-১৫ মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

গোসলের পানিতে : গোসলের পানিতে কয়েক ফোঁটা জলপাই তেল মিশিয়ে নিলে পুরো শরীরের শুষ্কতা কমাতে সাহায্য করতে পারে।

সিরামের মতো : খুব অল্প পরিমাণ হাতে নিয়ে হালকা চাপে মুখে ব্যবহার করতে পারেন, ঠিক সিরামের মতো। নিয়মিত যত্নে ত্বক থাকবে কোমল, আর্দ্র আর স্বাভাবিক উজ্জ্বলতায় ভরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

জলপাই তেলের নিয়মিত ব্যবহার মিলবে বহু উপকার

আপডেট সময় ১০:১৬:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ ফেব্রুয়ারী ২০২৬