ঢাকা ১১:৪৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন আমরা বৈষম্যহীন বাংলাদেশের স্বপ্ন দেখি: হাসনাত আবদুল্লাহ চাঁদপুরে শিশু ধর্ষণ মামলায় একজনের যাবজ্জীবন এমপি গাজী নজরুলের বিষয়ে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে ইসি ধর্মের নামে বিভাজনের রাজনীতির সুযোগ নেই : মির্জা ফখরুল প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা পাওয়ার অধিকার রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী হরমুজে প্রতিটি হামলার জন্য একটি করে ইরানি সেতু বা বিদ্যুৎ কেন্দ্র গুঁড়িয়ে দেওয়া হবে: ট্রাম্প ২১ দিনে রেমিট্যান্স এলো প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা গত ১৭ বছর দেশে জনগণের নির্বাচিত সরকার ছিল না: খায়রুল কবির খোকন পোশাক শিল্পের বিকাশে প্রতিবন্ধকতা দ্রুত দূর করার নির্দেশনা প্রধানমন্ত্রীর

অতিরিক্ত চুল পড়ছে? সমাধান করুন প্রাকৃতিক উপায়ে

আকাশ নিউজ ডেস্ক :

বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেকেরই চুল পড়তে শুরু করে। কারও কারও আবার সারা বছরই অতিরিক্ত চুল পড়ে। চুল ওঠা বন্ধ করতে কেউ কেউ নানা ধরনের ওষুধ ব্যবহার করেন। চাইলে প্রাকৃতিক এবং ঘরোয়া উপায়েই এই কাজ করা সম্ভব।

অ্যাপেল সিডার ভিনেগার: মাথার ত্বকের পিএইচ ভারসাম্য বজায় রাখতে অ্যাপেল সিডার ভিনেগার খুবই উপকারী। এটি তালুর ত্বক পরিষ্কার করে। এর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে।

পেঁয়াজের রস: মাথায় পেঁয়াজের রস লাগিয়ে আধ ঘণ্টা রেখে দিন। তার পরে হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন। নিয়মিত এটি ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

মেথি: মেথিতে থাকা বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির জন্য ভালো। নারকেল তেলের সঙ্গে মেথি থেঁতো করে মিশিয়ে নিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। এরপর তালুতে লাগিয়ে দিন। আধ ঘণ্টা রেখে দেওয়ার পরে চুল ধুয়ে নিন।

ডিম: ডিমের বেশ কিছু উপাদান চুলের বৃদ্ধির কাজে লাগে। সামান্য অলিভ অয়েলের সঙ্গে দু’টি ডিম মিশিয়ে নিন। মাথায় আধ ঘণ্টা রেখে দিন। পরে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন।

অ্যালোভেরা: অ্যালো ভেরার রস তালুতে মাখিয়ে রাখুন এক ঘণ্টা। এরপর হাল্কা শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। এতে ত্বক পরিষ্কার হবে, নতুন চুল গজাবে।

নারকেলের দুধ: এই দুধ মাথায় মাখিয়ে রাখুন ৪-৫ ঘণ্টা। এর সঙ্গে সামান্য পাতিলেবুর রসও মিশিয়ে নিতে পারেন। নিয়মিত ব্যবহারে চুল পড়া বন্ধ হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে: মাহ্দী আমিন

অতিরিক্ত চুল পড়ছে? সমাধান করুন প্রাকৃতিক উপায়ে

আপডেট সময় ১০:২৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬