ঢাকা ০৩:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান

আকাশ জাতীয় ডেস্ক :

লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজানের প্রতি সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্যাহ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপি প্রার্থীর নিজ বাসভবনে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি। রেদওয়ান উল্যাহ বলেন, আজ থেকে গণঅধিকার পরিষদের সর্বস্তরের নেতাকর্মীরা নির্বাচনে বিএনপির প্রার্থীর পক্ষে কাজ করবেন। পাশাপাশি কোনো ধরনের বিশৃঙ্খলা বা অঘটন যেন না ঘটে, সে বিষয়েও সবাই সতর্ক থাকবেন।

এসময় গণঅধিকার পরিষদকে স্বাগত জানিয়ে বিএনপি প্রার্থী এবিএম আশরাফ উদ্দিন নিজান বলেন, যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে গণঅধিকার পরিষদ যুক্ত ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৪ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্যাহ ধানের শীষ প্রতীকে পূর্ণ সমর্থন দিয়েছেন।

তিনি আরও জানান, গণধিকার পরিষদ এবং বিএনপির একসঙ্গে পথচলা লক্ষ্মীপুরের রামগতি-কমলনগরে রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচিত করেছে। আগামীর ইনসাফভিত্তিক, ন্যায়ভিত্তিক এবং জুলাই আন্দোলনের শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে বিএনপি ও গণঅধিকার পরিষদ একসঙ্গেই কাজ করবে বলে প্রত্যাশা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপি প্রার্থী এ বি এম আশরাফ উদ্দিন নিজান, গণঅধিকার পরিষদের প্রার্থী রেদওয়ান উল্যাহ, সাবেক বিএনপির আহ্বায়ক মাওলানা মাহে আলম, বিএনপির সভাপতি মো. জামাল উদ্দীন, নুরুল হুদা চৌধুরী, সাধারণ সম্পাদক এম দিদার হোসেন, কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত, বিএনপির সদস্য প্রফেসর নুরুল ইসলাম, জেলা গণঅধিকার পরিষদের আহ্বায়ক অ্যাডভোকেট নুর মোহাম্মদ, সদস্য সচিব সার্জেন্ট সোলায়মানসহ অন্যান্য নেতারা।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিএনপি প্রার্থীকে সমর্থন জানিয়ে সরে দাঁড়ালেন গণঅধিকারের রেদওয়ান

আপডেট সময় ০৯:৫০:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬