ঢাকা ০৭:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১৩ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী সচিবালয়ে ২১ তলা ভবন নির্মাণ প্রকল্প অনুমোদন দেয়নি একনেক এসি রুমে বসে জনগণের সমস্যা বোঝা যায় না: সংসদে হাসনাত আবদুল্লাহ শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিল করে সংসদে বিল পাস বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার, চিরকুটে পাওয়া গেল শিক্ষকের নাম গত ৩ বছরে প্রায় ৪০০ পোশাক কারখানা বন্ধ হয়েছে: বিজিএমইএ পুলিশসহ জরুরি সেবায় জ্বালানি রেশনিং তুলে নেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পর্যালোচনার আড়ালে ঢাকাকে কী বার্তা দিল দিল্লি বিএনপির সাংবাদিক হইয়েন না, সাংবাদিক হোন একটু : অর্থমন্ত্রী ইরান যুদ্ধে ব্যবহার করা যুক্তরাজ্যের বিমানঘাঁটিতে আগুন

কুবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫৬ শতাংশ

আকাশ জাতীয় ডেস্ক :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’, ‘বি’ ও ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে।

সামগ্রিকভাবে তিন ইউনিটের পাসের হার শতকরা ৫৬ দশমিক ৩০ শতাংশ। পরীক্ষার্থীরা রাত ১০টার পর থেকে নিজ নিজ প্যানেলে প্রবেশ করে ফলাফল দেখতে পারবেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘এ’ ইউনিটে মোট ৩১ হাজার ২২৯ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৭ হাজার ২০৩ জন। এ ইউনিটে সর্বোচ্চ প্রাপ্ত নম্বর ৮৫ দশমিক ২৫ এবং পাশের হার ৫৫ দশমিক ০৮ শতাংশ।

‘বি’ ইউনিটে মোট পরীক্ষার্থী ছিলেন ২৯ হাজার ৩৯৪ জন। এদের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ১৬ হাজার ৯৮ জন। এ ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৬ দশমিক ২৫ এবং পাশের হার ৫৪ দশমিক ৭৬ শতাংশ।

অন্যদিকে ‘সি’ ইউনিটে মোট ১০ হাজার ৩৩৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। উত্তীর্ণ হয়েছেন ৬ হাজার ৬৪৮ জন। এই ইউনিটে সর্বোচ্চ নম্বর ৮৮ এবং পাশের হার ৬৪ দশমিক ৩৩ শতাংশ।

উত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী করণীয় সম্পর্কে বিস্তারিত নির্দেশনা ভর্তি বিষয়ক ওয়েবসাইট ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Tag :
আপলোডকারীর তথ্য

দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম চলছে : সেতুমন্ত্রী

কুবি ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫৬ শতাংশ

আপডেট সময় ০৬:০০:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬