ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

আকাশ জাতীয় ডেস্ক :

শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতিতে কার্যত অচল রয়েছে চট্টগ্রাম বন্দর। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বন্দরে পৌঁছালে বন্দরের ৪ নম্বর গেটে তার গাড়িবহর আটকে বিক্ষোভ করেন শ্রমিকরা।

সমস্যা সমাধানে জরুরি বৈঠকে বসছে বন্দর কর্তৃপক্ষ। এতে নৌপরিবহণ উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন উপস্থিত থাকবেন।

সকালে বন্দর কর্তৃপক্ষের কনফারেন্স রুমে অনুষ্ঠেয় বৈঠকে বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তা, আইন প্রয়োগকারী সংস্থার প্রতিনিধিদের থাকতে বলা হয়েছে। বুধবার (৪ ফেব্রুয়ারি) এ সংক্রান্ত একটি চিঠি দেয় বন্দর কর্তৃপক্ষ।

বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের কাছে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত শনিবার থেকে টানা তিন দিন আট ঘণ্টা করে কর্মবিরতি পালন করেন। এরপর আন্দোলনকারীরা অনির্দিষ্টকালের কর্মবিরতিতে যান।

বন্দর জেটিতে কনটেইনার ও মালামাল হ্যান্ডলিং, ইয়ার্ড থেকে সরবরাহ এবং জাহাজ চলাচল সবই সম্পূর্ণভাবে বন্ধ আছে।

বন্দর সূত্র জানায়, আজ (বৃহস্পতিবার) সকাল থেকে আন্দোলন আরও কঠোর হয়েছে। আন্দোলনকারীরা বিভিন্ন প্রবেশদ্বারে অবস্থান নিয়ে ট্রাফিক, ইলেকট্রিকাল, মেকানিক্যাল এবং অন্যান্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের বন্দরে প্রবেশে বাধা দিচ্ছেন।

বন্দর কর্তৃপক্ষের চিঠিতে বলা হয়, বর্তমানে নিউমুরিং টার্মিনাল পরিচালনা করা সিডিডিএলের পরিচালক যেন একজন বা দুজন শ্রমিককে বৈঠকে পাঠান।

বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থার কর্মকর্তা যেমন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার অতিরিক্ত পরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) আঞ্চলিক কমান্ডার, চট্টগ্রাম নৌ-অঞ্চলের কমান্ডার, কোস্টগার্ডের জোনাল কমান্ডার ও নেভি ইন্টেলিজেন্সের কর্মকর্তাদের বৈঠকে থাকতে বলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

চট্টগ্রাম বন্দরে নৌপরিবহণ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ

আপডেট সময় ১২:৩০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারী ২০২৬