ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

চাঞ্চল্যকর তথ্য! যৌনসঙ্গী হিসাবেই রোবটকেই বেছে নেবেন সাধারণ মানুষ

অাকাশ নিউজ ডেস্ক:

২০৫০ সালের মধ্যে যৌনসঙ্গী হিসেবে রোবটকে বেছে নেওয়ার হার অনেক বেড়ে যাবে। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। শুধু তাই নয়, ‘কী ধরনের বৈশিষ্ট্যের’ জন্য মানুষ রোবটের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপনে বেশি আগ্রহী হবে তা খুঁজে বের করতে ইতোমধ্যেই জার্মানিতে গবেষণা শুরু করা হয়েছে। এমন একটা জিনিসের সঙ্গে যৌনতা! যা কিনা সমাজ কখনই মেনে নেয় না, কীসের সুখে সাধারণ মানুষ যৌনতা খুঁজে পাচ্ছেন তা জানতেই এই গবেষণা বলে জানাচ্ছেন গবেষকরা।

ইউনিভার্সিটি অফ লন্ডনে অনুষ্ঠিত ‘সেক্স উইথ রোবট’ শীর্ষক সম্মেলনে জার্মানির ডুইসবার্গ-এসেন এর গবেষক জেসিকা এম সিজুকা বলেন, “আমরা দেখতে চাই কেমন ধরনের চারিত্রিক বৈশিষ্ট্যসম্পন্ন মানুষ যৌন কাজে রোবট ব্যবহারে বেশি উৎসাহী।”

সিজুকা অধ্যাপক নিকোল ক্র্যামারের সঙ্গে ১৮ থেকে ৬৭ বছর বয়সী ২৬৩ জন সমকামী পুরুষের উপর একটি অনলাইনে গবেষণা চালান। গবেষণাতে দেখা যায়, পুরুষদেরকে বিভিন্ন মহিলা রোবটের উপর দুই মিনিটের ভিডিও দেখানো হয়। বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাদের ‘ব্যক্তিত্ব পরিমাপ’ আর ‘আকর্ষণীয়তা রেটিং’ করা হয়। গবেষণায় তাদের কাছে এক প্রশ্নে জানতে চাওয়া হয় তারা কী পরবর্তী পাঁচ বছরের মধ্যে এমন কোনও রোবট কিনতে ইচ্ছুক কিনা। তাদের প্রায় ৪০.৩ শতাংশ প্রত্যুত্তরে জানান তারা ‘কিনতে পারেন’।

তিনি সমীক্ষাতে কিছু সীমাবদ্ধতাও তুলে ধরেন। রোবটের দাম কতো হতে পারে তাও নির্ধারণ করা হয়নি। তিনি আরও বলেন, “পরবর্তীতে সেক্স রোবটের চাহিদার বিষয়ে মহিলাদের উপরও গবেষণা করা হতে পারে।”

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

চাঞ্চল্যকর তথ্য! যৌনসঙ্গী হিসাবেই রোবটকেই বেছে নেবেন সাধারণ মানুষ

আপডেট সময় ১২:১৮:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ অক্টোবর ২০১৭