ঢাকা ০৫:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও সরকারি উপবৃত্তি পাবে

আকাশ জাতীয় ডেস্ক : 

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের সমন্বিত উপবৃত্তি কর্মসূচির নিয়মাবলিতে বড় ধরনের পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে সরকারি মেধাবৃত্তি পাওয়া দরিদ্র শিক্ষার্থীরাও উপবৃত্তির জন্য আবেদনের সুযোগ পাবেন।

যদিও এর আগে নিয়ম ছিল, অন্য কোনো সরকারি উৎস থেকে উপবৃত্তি বা শিক্ষাভাতা পেলে সংশ্লিষ্ট শিক্ষার্থী এই কর্মসূচির আওতাভুক্ত হতে পারবে না।

সম্প্রতি ট্রাস্টের স্কিম পরিচালক (যুগ্মসচিব) মোহাম্মদ আসাদুল হকের সই করা এক স্মারকে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

নিয়ম পরিবর্তনের পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে উপবৃত্তির আবেদনপত্র যাচাই-বাছাই কমিটিও পুনর্গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে প্রতিষ্ঠানের প্রধান সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন। সদস্য হিসেবে থাকবেন সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর বা ইউনিয়ন পরিষদের সদস্য এবং প্রতিষ্ঠানের গভর্নিং বডির একজন অভিভাবক প্রতিনিধি।

এছাড়া সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষক সদস্যসচিবের দায়িত্ব পালন করবেন। উল্লেখ্য, আগের কমিটিতে অভিভাবক প্রতিনিধি রাখার বিধান ছিল না।

সংশোধিত নিয়ম অনুযায়ী, ২০২৬ শিক্ষাবর্ষের ষষ্ঠ ও নবম শ্রেণির (বিশেষ ক্ষেত্রে) এবং ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ ও আলিম প্রথম বর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদন সংগ্রহ করতে হবে। সংগৃহীত তথ্য এইচএসপি-এমআইএস সফটওয়্যারে এন্ট্রি করতে হবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে সব শিক্ষাপ্রতিষ্ঠানকে আগামী ২২ ফেব্রুয়ারির মধ্যে শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করে পুনর্গঠিত কমিটির কাছে উপস্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে। কমিটি আবেদনপত্র যাচাই করবে এবং প্রয়োজনে শিক্ষার্থীর বাড়ি পরিদর্শন করে সুপারিশযোগ্য শিক্ষার্থীদের তালিকা চূড়ান্ত করবে।

সংশোধিত আবেদন ফরম প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইট এবং এইচএসপি-এমআইএস সফটওয়্যার থেকে ডাউনলোড করা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

মেধাবৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরাও সরকারি উপবৃত্তি পাবে

আপডেট সময় ০৯:১০:১১ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬