ঢাকা ০১:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

আকাশ জাতীয় ডেস্ক : 

স্বামীর পক্ষে নির্বাচনী প্রচারণায় গিয়ে স্বর্ণের আংটি উপহার পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে শাপলা কলি প্রতীকের প্রার্থী আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী।

আজ মঙ্গলবার বিকেলে নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। আংটি উপহার দেন বৃদ্ধা আমির ডুবাইয়ের মা।

জানা যায়, আজ উপজেলার জাহাজমারা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে আমির ডুবাইয়ের বাড়িতে ১১ দলীয় জোটের প্রার্থী আবদুল হান্নান মাসউদের নির্বাচনী প্রচারণা উপলক্ষে উঠান বৈঠক ছিল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী। বৈঠক শুরু হওয়ার আগে এক বৃদ্ধা জেদনীর হাতে একটি স্বর্ণের আংটি পরিয়ে দেন এবং তিনি এটিকে উপহার হিসেবে গ্রহণ করার জন্য অনুরোধ করেন।

এ বিষয়ে শ্যামলী সুলতানা জেদনী বলেন, ‘হান্নান মাসউদের প্রতি সাধারণ মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশের অংশ এটি। গত দেড় বছর হান্নান মাসউদ সাধারণ মানুষের জন্য যে কাজ করেছে তার উপহার এটি। আমি তার স্ত্রী হিসেবে গর্ববোধ করছি।’

উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ছাত্রশক্তির হাতিয়া উপজেলার সদস্যসচিব আশিক এলাহী।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

হান্নান মাসউদের স্ত্রীকে স্বর্ণের আংটি উপহার দিলেন বৃদ্ধা

আপডেট সময় ০৮:১৭:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬