ঢাকা ০৮:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম

আকাশ জাতীয় ডেস্ক : 

ডাকসু ভিপি সাদিক কায়েমের সাম্প্রতিক এক বিতর্কিত বক্তব্যের জবাব দিয়েছেন ঢাবি ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। সাদিক কায়েম সাম্প্রতিক এক বক্তব্যে বলেছেন, ‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গেও সেভাবে ডিল করব।’ এর জবাবে হামিম বলেছেন, তবে এবার ডিল বা চুক্তি করার সুযোগ পাওয়া যাবে না।

আজ শুক্রবার সকালে হামিম তার ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন, “সাদিক কায়েম গতকালকে বক্তব‍্যে বলেছেন-‘হাসিনাকে যেভাবে লাথি দিয়ে ভারত পাঠিয়েছি, আপনাদের সঙ্গে সেভাবে DEAL করব।’ সাদিক কায়েম শব্দচয়নটা আপনি ঠিকই করেছেন। DEAL মানে সাধারণত ‘চুক্তি’ করাকে বোঝায়। তবে এবার সে সুযোগ আপনাদের আর হচ্ছে না।”

হামিম আরো বলেন, ‘ছাত্রলীগের মিছিল করে, নৌকা নৌকা স্লোগান দিয়ে হলে থেকে কিংবা বিভিন্ন অনুষদ ছাত্রলীগ কমিটির নেতা হয়ে ফ‍্যাসিবাদী আমলে ভালো থাকার যে চুক্তি করেছিলেন সেটি এবার আর সম্ভব হবে না। কেননা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সজাগ রয়েছে যেন কোনো গুপ্ত, কোনো ভণ্ড-প্রতারক আমাদের দলে অনুপ্রবেশ করতে না পারে।’

ছাত্রদল ফ‍্যাসিবাদের বিরুদ্ধে রাজপথে গুম-খুন-হামলা-মামলায় সর্বোচ্চ জর্জরিত বলে মন্তব্য করেছেন কবি জসীমউদ্দীন হল ছাত্রদলের আহ্বায়ক শেখ তানভীর বারী হামিম।

ভিপি সাদিক কায়েমকে উদ্দেশ্য করে হামিম বলেন, ‘আপনার কথায় এখনো ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে। নতুন করে ফ‍্যাসিবাদী শক্তির সঙ্গে কোনো ডিল করেছেন কি না জানতে ইচ্ছে করে। ডিল বজায় রাখলেও রাখতে পারেন। তবে, আমরা কিন্তু কারো কাছে জিম্মি রেখে, ডিল করে রাজনীতি করিনি।’ সাদিক কায়েমকে সংযত বক্তব্য প্রদানের আহ্বান জানিয়েছে হামিম বলেন, ‘মুখের ভাষা ভালো করুন, কণ্ঠে গণতন্ত্র ও শান্তি-সমৃদ্ধির সুর আনুন। নতুবা ছাত্রলীগ যে পথে বিতাড়িত হয়েছে তাদের সুযোগ‍্য উত্তরসূরী হিসেবে আপনাদেরও ভারতের পাশের কোনো রাষ্ট্রে যেতে হবে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সাদিক কায়েম আপনার কথায় ফ‍্যাসিবাদের টোন রয়ে গেছে : হামিম

আপডেট সময় ০৩:৪৬:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬