ঢাকা ১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

সব মাদ্রাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আকাশ জাতীয় ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ বিষয়ে জনসচেতনতা তৈরির লক্ষ্যে মাদ্রাসাগুলোর জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এ নির্দেশনা অনুযায়ী গণভোটের ব্যানার, ফেস্টুন প্রদর্শন ও লিফলেট বিতরণসহ বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে প্রচারণা চালাবেন মাদ্রাসা প্রধানরা।

বুধবার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর নিজস্ব ওয়েবসাইটে এ নির্দেশনা প্রকাশ করে। চিঠিটি সব সরকারি ও বেসরকারি মাদ্রাসার অধ্যক্ষ, সুপার, ইবতেদায়ি প্রধানদের পাঠানো হয়েছে।

নির্দেশনায় জানা যায়, গণভোট বিষয়ে জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের অংশ হিসেবে প্রধান উপদেষ্টার কার্যালয় হতে প্রচারিত লিফলেটের বক্তব্য ও বাংলাদেশ নির্বাচন কমিশন-এর তথ্য কণিকা-৯ এ বর্ণিত তথ্য সংবলিত স্ট্যান্ডিং ব্যানার তৈরি করে মাদ্রাসা প্রতিষ্ঠান প্রধানগণ নিজ নিজ অফিসের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন।

প্রতিষ্ঠান প্রধানরা নির্বাচন কমিশন হতে সরবরাহকৃত তথ্যাদিযুক্ত ড্রপডাউন ব্যানার শিক্ষাপ্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে প্রদর্শন করবেন।

গণভোট বিষয়ে গণসচেতনতা তৈরি ও ভোটারদের দৃষ্টি আকর্ষণ করার লক্ষ্যে গণভোটের উদ্দেশ্য, সময় ও ভোট প্রদানের নিয়ম তুলে ধরে প্রতিষ্ঠান প্রধানরা ব্যানার, ফেস্টুন, লিফলেটের মাধ্যমে সংশ্লিষ্ট মাদ্রাসায় প্রচারের ব্যবস্থা করবেন।

এ ছাড়া প্রতিষ্ঠানপ্রধানরা অভিভাবক সমাবেশ বা শিক্ষাপ্রতিষ্ঠানভিত্তিক অন্যান্য অনুষ্ঠান বা আয়োজনে গণভোট বিষয়ে সচেতনতা সংক্রান্ত বার্তা উপস্থাপন করবেন এবং শিক্ষার্থীদের মাধ্যমে গণভোট বিষয়ে পরিবারে সঠিক তথ্য পৌঁছাতে উদ্যোগ নেবেন।

প্রতিষ্ঠান প্রধানরা সংশ্লিষ্ট মাদ্রাসার ফেসবুক পেজ বা নোটিশ বোর্ডে গণভোট বিষযে জনসচেতনতামূলক তথ্য প্রচার করবেন।

এমতাবস্থায়, এ নির্দেশনার ধারাবাহিকতায় সংযুক্ত লিফলেট দুটি সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় বা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করে অথবা এক পাতায় উভয় পৃষ্ঠায় মুদ্রণ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ছাত্র-ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

সব মাদ্রাসা শিক্ষকদের জন্য অধিদপ্তরের জরুরি নির্দেশনা

আপডেট সময় ০৬:২৪:১০ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬