ঢাকা ০৪:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন গ্রেফতার রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে মিলবে ফ্যামিলি কার্ড:বিএনপি নেতার বিরুদ্ধে অভিযোগ ৬.৫ টনের শক্তিশালী চুম্বকের সফল পরীক্ষা, বিশাল ‘সূর্য’ বানাচ্ছে চীন ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স নাসীরুদ্দীন পাটওয়ারী কি মির্জা ফখরুলের জুতা টানার যোগ্যতা রাখে: রাশেদ খাঁন ইসিকে স্বাধীনভাবে চোখ কান খুলে দায়িত্ব পালন করতে বলেছি: গোলাম পরওয়ার মধ্য বাড্ডায় গৃহকর্ত্রী হত্যায় গাড়িচালকের মৃত্যুদণ্ড ‘ইরান ভেনেজুয়েলা নয়’, তেহরান-কারাকাস ঐতিহাসিক সম্পর্কে ফাটল সিআইডির নতুন প্রধান ব্যারিস্টার মোশাররফ হোছাইন

সৌদি আরবে সন্ত্রাসী হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে কাতার

অাকাশ আর্ন্তজাতিক ডেস্ক:

সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় শহর জেদ্দার এক রাজপ্রাসাদে সন্ত্রাসী হামলা চেষ্টার ঘটনায় নিন্দা জানিয়েছে কাতার। আল জাজিরা সূত্রে জানা যায়, শনিবার জেদ্দার সমুদ্র উপকূলবর্তী আল-সালাম রাজপ্রাসাদে এ হামলা চেষ্টার ঘটনায় হামলাকারী এবং দুজন নিরাপত্তা রক্ষী নিহত হন।

কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ ঘটনার কঠোর নিন্দা ও প্রতিবাদ জানায় এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, পররাষ্ট্র মন্ত্রণালয় পুনরায় স্মরণ করিয়ে দিতে চায় যে, সন্ত্রাসবাদ ও সহিংসতার বিরুদ্ধেই কাতারের অবস্থান।

এ দিকে সৌদি স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মুখপাত্র মানসুর আল তুর্কি স্থানীয় সংবাদ মাধ্যমে জানান, রাজপ্রাসাদের ফটকে কালাশনিকভ রাইফেল ও পেট্রোল বোমা সমেত হামলা চালালে দুই নিরাপত্তা রক্ষী নিহত ও আরও তিন জন আহত হন। রক্ষীদের গুলিতে ঘটনাস্থলেই নিহত হন হামলাকারী।

ঘটনার পরেই হামলাকারীর পরিচয় প্রকাশ করে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। জানা যায়, হামলাকারী ২৮ বছরের এক তরুণ, সৌদি নাগরিক মানসুর আল আমরি। হামলার জন্য কথিত জঙ্গি সংগঠন আইএসকে সন্দেহ করা হলেও কোন গোষ্ঠী দায় স্বীকার করেনি এখন পর্যন্ত। তবে মানসুর জানান, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, সন্ত্রাসবাদের সহযোগিতার অভিযোগে কাতারের প্রতি গত জুন মাস থেকে নিষেধাজ্ঞা আরোপ করে সৌদি আরব নেতৃত্বাধীন প্রধান কয়েকটি আরব দেশ। যদিও কাতার তার বিরুদ্ধে আনা অভিযোগ বরাবরের মতোই অস্বীকার করেছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সার্ক কার্যকর করতে বাংলাদেশ-নেপাল একমত

সৌদি আরবে সন্ত্রাসী হামলা চেষ্টার নিন্দা জানিয়েছে কাতার

আপডেট সময় ০১:০৯:১৬ অপরাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭