ঢাকা ০৬:১৫ অপরাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬, ২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের ‘৩ ফুটের মধ্যেও শিশুর নিরাপত্তা নেই’: রামিসার বাবা প্রযুক্তিগত উন্নয়নের মাধ্যমে বিএসটিআইকে আরও কার্যকর করা হবে: শিল্পমন্ত্রী রাজধানীতে গ্যাস লিকেজ থেকে আগুনে দগ্ধ ৬ আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের নোটিশ বেআইনি: শিশির মনির এনসিপিতে যোগ দিলেন ৪ মুক্তিযোদ্ধাসহ বিভিন্ন দলের ২০০ নেতাকর্মী কুমিল্লায় বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২ ঢাকাকে আর বাসযোগ্য মনে হয় না: মির্জা ফখরুল ঢাবিকে ফোকাস কোচিং সেন্টার বানানোর অপচেষ্টা করছে শিবির: রাশেদ ৬৫ শতাংশ গ্রাহকের বিদ্যুৎ বিল বাড়েনি: তথ্য উপদেষ্টা

আইসিসির সেরা পাঁচে সাকিব-মাহমুদউল্লাহ

অাকাশ স্পোর্টস ডেস্ক:

২০১৫ বিশ্বকাপের পর থেকেই ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তামিম, সাকিব ও মাশরাফিদের মতো ক্রিকেটারদের কল্যাণে বিশ্বে লাল-সবুজের মানচিত্র এখন বেশ পরিচিত। বাংলাদেশ ক্রিকেট যেমন এগোচ্ছে, ঠিক তেমনই এগোচ্ছে বাংলাদেশের ক্রিকেটাররাও। যেমন ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নতুন র‍্যাংকিংয়ে টি-টোয়েন্টিতে প্রথমবারের মতো সেরা পাঁচে জায়গা করে নিয়েছেন দুই বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ।

কিছুদিন আগে ভারত ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার একমাত্র টি-টোয়েন্টি শেষে র‍্যাংকিং আপডেট করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। নতুন এই র‍্যাংকিংয়ে ৩৫৩ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন সাকিব। র‌্যাকিংয়ের সর্বশেষ আপডেট ২০৩ রেটিং পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চম স্থানে উঠে এসেছেন রিয়াদ। এবারই প্রথমবারের মতো কোন নির্দিষ্ট ফরম্যাটের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে সেরা পাঁচেও জায়গা করে নিয়েছেন রিয়াদ।

সেরা টি-টোয়েন্টি অলরাউন্ডারে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন অজি অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। তার রেটিং পয়েন্ট ৩৪৩। ২৭৫ রেটিং পয়েন্ট নিয়ে তৃতীয় ও চতুর্থ স্থানে আছেন যথাক্রমে মারলন স্যামুয়েলস ও আফগান নবী। পাঁচ থেকে ছয়ে নেমে গেছেন ভারতীয় অলরাউন্ডার যুবরাজ সিং।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রতিরক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত বাংলাদেশ-তুরস্কের

আইসিসির সেরা পাঁচে সাকিব-মাহমুদউল্লাহ

আপডেট সময় ১১:৩৭:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ জুলাই ২০১৭