ঢাকা ১২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির ট্রেনে ভয়াবহ দুর্ঘটনার ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

কোরদোবার কাছের আদমুজ শহরের কাছে এ দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, দ্রুতগতির ট্রেনটি মালাগা থেকে মাদ্রিদের দিকে যাচ্ছিল। এটি লাইনচ্যুত হয়ে পাশ্ববর্তী লাইনে গিয়ে আছড়ে পড়ে। বিপরীত দিকে থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেছেন, ‘দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।’

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।

আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।

রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট ৩০০ যাত্রী ছিলেন।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাপলা চত্বরে হত্যা মামলা:শেখ হাসিনাসহ ৪১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল

স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১

আপডেট সময় ১০:৩০:৫২ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬