ঢাকা ১১:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রকাশ হলো এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল উদ্ধার হলো সাবেক বিমান বাহিনী কর্মকর্তার মৃত অবস্থায় পাওয়া ব্যক্তি জাপানি বিনিয়োগের জন্য পাঁচ খাত চিহ্নিত করলেন প্রধানমন্ত্রী ড্যাবের বিরুদ্ধে: কার্যালয়ে ঢুকে আইইডিসিআরের পরিচালককে মারধরের দেশে হাম ও উপসর্গে আরও সাত শিশুর মৃত্যু পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়াকে প্রস্তাব খাদ্যমন্ত্রীর প্রধানমন্ত্রীর পরিকল্পনা ভেস্তে দিতে ষড়যন্ত্র করছে গুপ্তরা: ডিএনসিসি প্রশাসক ডেঙ্গুতে একদিনে ১১ জনের মৃত্যু, শনাক্ত দুই হাজার ছাড়াল ক্রসফায়ার নিয়ে আইজিপির মন্তব্যে টিআইবি ও অধিকারের উদ্বেগ রূপপুরের জ্বালানি নিয়ে ঢাকায় পৌঁছাল রাশিয়ার কার্গো বিমান

শরীরের জন্মদাগই ফাঁস করবে আপনার গোপন রহস্য

অাকাশ নিউজ ডেস্ক:

অনেকের শরীরেই কিন্তু এই জন্মদাগ দেখা যায়৷ অনেকেই চলতি কথায় একে জরুল বলে থাকেন৷ বংশ পরম্পরাতেও আবার এই দাগ দেখা যায়৷ কিন্তু কেন হয় এই ধরনের হালকা বাদামি বা কালো দাগ সেই বিষয়ে মানুষ বেশি মাথা না ঘামালেও, এই জন্মদাগের পিছনের রহস্য নিয়েই কিন্তু আগ্রহ সকলের৷ ১৯৬০ সালে চিকিৎসক ইয়ান স্টিভনসন এ বিষয়ে বেশ কিছু তথ্য তুলে ধরেছিলেন বলে শোনা যায়৷ সেগুলি কি? নিচে রইল সেই তথ্যগুলি-

নাকে জন্মদাগ- এর অর্থ আপনি একজন সৃজনশীল ব্যক্তি, যার শিল্পকলার প্রতি আলাদা একটা টান রয়েছে৷

কাঁধে জন্মদাগ- বাঁ দিকের কাঁধে এই ধরনের দাগ থাকলে মনে করা হয়, ব্যক্তি আর্থিক অনটনের মধ্যে দিয়ে জীবনযাপন করবেন৷ কিন্তু ডান কাঁধে জন্মদাগ থাকলেই আবার বিপরীত অবস্থা৷ ধন-সম্পত্তিতে আপনি পরিপূর্ণ থাকবেন৷

ঘাড়ের ডান দিকে জন্মদাগ- এর অর্থ সেই ব্যক্তি এককথায় ঘরকুনো। তবে ঘরকুনোর থেকেও বলা ভালো, ওই ব্যক্তি নিজের পরিবারের সঙ্গে সময় কাটাতে ভালোবাসেন এবং সেই সঙ্গে শান্ত স্বভাবের৷

পায়ে জন্মদাগ- মনে করা হয়, পায়ে জন্মদাগ থাকলে সেই ব্যক্তির প্রতিভা বিকশিত হয় না ঠিকঠাক, কারণ তার সিদ্ধান্ত নিতেই সময় চলে যায়৷ তাই তিনি অন্যদের থেকে পিছিয়েও পড়েন৷

বুকে জন্মদাগ- বুকের বাঁ-দিকে এই দাগ থাকাও নাকি সৌভাগ্যের প্রতীক৷ যা র এমন দাগ রয়েছে সে প্রায় সব পদক্ষেপই নাকি সফল হয়৷ আবার বুকের ডানদিকের কিছুটা নিচে এই দাগ থাকলেও কিন্তু সৌভাগ্য আপনার সঙ্গেই থাকবে বলে মনে করা হয়৷

পেটে জন্মদাগ- এই ধরনের ব্যক্তিরা নাকি স্বার্থপর গোছের হয়৷ তাই এদের থেকে একটু দূরত্ব বজায় রাখলেই মনে হয় ভালো৷

হাতের আঙু দাগ- কোনও ব্যক্তির হাতে অথবা হাতের আঙুলে জন্মদাগ থাকলে তিনি নিজের কাজ নিজে করতেই ভালবাসেন।বলে মনে করা হয়৷

পায়ের নিচে জন্মদাগ– এই ধরনের ব্যক্তিরা ভ্রমণপিপাসু হন৷

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদী আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শরীরের জন্মদাগই ফাঁস করবে আপনার গোপন রহস্য

আপডেট সময় ১২:০৫:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ অক্টোবর ২০১৭