ঢাকা ০৬:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

আকাশ স্পোর্টস ডেস্ক :

ক্রিকেটারদের দাবির মুখে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির পদ থেকে অব্যাহতি দিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে বিসিবি বলছে, যদি আজকের মধ্যে ক্রিকেটাররা খেলায় না ফিরেন, তাহলে অনির্দিষ্টকালের জন্য বিপিএল বন্ধ করে দেওয়া হবে।

বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী, মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে অথবা পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত না থাকলে পরিচালক পদ শুন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে নাজমুল নিজে থেকে পদত্যাগ করলে তখনই বিসিবি তাকে ছাড়তে পারবে।

গত সপ্তাহে জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালকে নিয়ে বাজে মন্তব্য করেন পরিচালক নাজমুল। তখন কোয়াব কড়া সমালোচনা করেছিল। পরে নাজমুল ক্রিকেটারদের অবদান নিয়ে প্রশ্ন তোলেন। এই ঘটনায় ক্রিকেটাররা ম্যাচ বর্জনের হুমকি দেন।

কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন বলেন, ‘কয়েকদিন ধরে একজন পরিচালক যেভাবে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড পরিচালক যেভাবে মন্তব্য করছেন। কখনোই তিনি খেলোয়াড়দের নিয়ে এভাবে কথা বলতে পারেন না। আমরা দ্রুত তার পদত্যাগ চাই।’

আজ বাংলাদেশ প্রিমিয়ার লিগের ঢাকা পর্ব শুরু হওয়ার কথা ছিল। তবে তা শুরুর আগেই বড় অনিশ্চয়তায় পড়ে। পরে বিপিএলের ম্যাচও শুরু হয়নি ঠিক সময়ে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জরুরি অনলাইন সভা শেষে বিসিবি জানায়, খেলোয়াড়েরা মাঠে না ফিরলে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হবে বিপিএল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

আজকের মধ্যে ক্রিকেটাররা মাঠে না ফিরলে বিপিএল বন্ধ করে দেবে বিসিবি

আপডেট সময় ০৪:৫০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬