ঢাকা ০৯:০৫ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

পরিচিত মুখ ফিরিয়ে শক্ত স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

আকাশ স্পোর্টস ডেস্ক :

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অভিজ্ঞতা ও ভারসাম্যের দিকে নজর দিয়ে স্কোয়াড ঘোষণা করেছে নেদারল্যান্ডস। দলে ফিরেছেন রোলফ ফন ডার মারউই, বাস ডি লিড, মাইকেল লেভিট ও জ্যাক লায়ন—যারা সাম্প্রতিক বাংলাদেশ সফরের দলে ছিলেন না।

বিশ্বকাপের মতো বড় মঞ্চে অভিজ্ঞতা কাজে লাগাতে এই চার ক্রিকেটারকে ফিরিয়েছে ডাচ ক্রিকেট বোর্ড। যথারীতি দলটির নেতৃত্বে থাকছেন স্কট এডওয়ার্ডস।

স্কোয়াডে জায়গা পেয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার কলিন অ্যাকারম্যানও। তিনি সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে নেদারল্যান্ডসের হয়ে টি-টোয়েন্টি খেলেছিলেন। দীর্ঘ বিরতির পর দলে ফিরেছেন টিম ফন ডার গুগটেন। সম্প্রতি ইংল্যান্ডের টি-টোয়েন্টি ব্লাস্টে ১০ ম্যাচে ৬ উইকেট নিয়ে নজর কাড়েন তিনি।

এ ছাড়া লোগান ফন বিকও স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন। নেদারল্যান্ডসের হয়ে সর্বশেষ খেলেছিলেন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। পরে নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশে ৭ ম্যাচে ৫ উইকেট নেন এই পেসার।

বাংলাদেশের বিপক্ষে সর্বশেষ সিরিজের স্কোয়াড থেকে বাদ পড়েছেন তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গেল, বিক্রমজিত সিং, সেদ্রিক ডে ল্যাং, সিকান্দার জুলফিকার, সেবাস্তিয়ান ব্রাট, ড্যানিয়েল ডোরাম, শারিজ আহমদ ও রায়ান ক্লেইন।

বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে খেলবে নেদারল্যান্ডস। এই গ্রুপে তাদের প্রতিপক্ষ পাকিস্তান, নামিবিয়া, যুক্তরাষ্ট্র ও ভারত। কলম্বোতে ৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ডাচরা।

নেদারল্যান্ডসের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড: স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, নোয়া ক্রোস, বাস ডি লিড, আর্য দত্ত, ফ্রেড ক্লাসেন, কাইল ক্লেইন, মাইকেল লেভিট, জ্যাক লায়ন, ম্যাক্স ও’ডাউড, লোগান ফন বিক, টিম ফন ডার গুগটেন, রোলফ ফন ডার মারউই, পল ফন মিকেরেন, সাকিব জুলফিকার।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

পরিচিত মুখ ফিরিয়ে শক্ত স্কোয়াড ঘোষণা নেদারল্যান্ডসের

আপডেট সময় ০২:২৪:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬