ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

পায়রা সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

আকাশ জাতীয় ডেস্ক :

পটুয়াখালীর দুমকিতে পায়রা সেতুর ওপর থেকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন এক তরুণী। রোববার (১১ জানুয়ারি) বিকাল ৫টার দিকে উপজেলার লেবুখালী এলাকায় এ ঘটনা ঘটে।

ওই তরুণী বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। তার বাড়ি পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি এলাকায়।

পরে স্থানীয় জেলেদের সহায়তায় পায়রা নদী থেকে তাকে উদ্ধার করে তাৎক্ষনিকভাবে লেবুখালীর ইসলামিয়া হাসপাতালে ভর্তি করা হলে উন্নত চিকিৎসার জন্য বরিশালে পাঠানো হয়।

দুমকি থানার ওসি মো. সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কি কারণে ওই তরুণী আত্মহত্যার চেষ্টা করেছেন তা এখন পর্যন্ত জানা যায়নি। এছাড়া পরিবার থেকেও থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পায়রা সেতু থেকে ঝাঁপ দিয়ে তরুণীর আত্মহত্যার চেষ্টা

আপডেট সময় ০২:০০:০৪ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬