ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

টঙ্গীতে পোশাক কারখানায় দুপুরের খাবারের পর অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

আকাশ জাতীয় ডেস্ক :

গাজীপুরের টঙ্গীতে এমট্রানেট গ্রুপের এক্সপোর্ট ভিলেজ পোশাক কারখানায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অর্ধশতাধিক শ্রমিক। তাদের মধ্যে অনেককে টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতাল, ঢাকা মেডিকেল কলেজ ও গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল হাসপাতালে নেওয়া হয়।

সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, দুপুরের খাবারের পর কাজ চলাকালীন সময়ে ৫ম তলায় কয়েকজন শ্রমিক প্রথমে অসুস্থ হন। এরপর দ্রুত খবর ছড়িয়ে পড়লে অন্যান্য ফ্লোরের শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন।

শহীদ আহসান উল্লাহ মাষ্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাফিজা শারমিন জানান, হাসপাতালে ভর্তি বেশির ভাগ শ্রমিক ‘প্যানিক অ্যাটাক’ জনিত কারণে অসুস্থ হয়েছেন। তাদের মধ্যে কিছু শ্রমিক শ্বাসকষ্ট ও শারীরিক দুর্বলতায় ভুগছেন।

শিল্প পুলিশের টঙ্গী জোনের পরিদর্শক আজাদ রহমান বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি। এই ঘটনার পর আজকের জন্য কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

কারখানার প্রশাসনিক কর্মকর্তা শাখওয়াত কায়েস সুজন বলেন, যারা অসুস্থ হয়েছেন তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে অসুস্থতার সুনির্দিষ্ট কারণ এখন বলা যাচ্ছে না।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

টঙ্গীতে পোশাক কারখানায় দুপুরের খাবারের পর অসুস্থ অর্ধশতাধিক শ্রমিক

আপডেট সময় ১০:০৪:৩১ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬