ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রোনালদোর পর্তুগালকে রুখে দিয়ে ইতিহাস কঙ্গোর জি৭ সম্মেলনে লেবাননে যুদ্ধবিরতির আহ্বান নেতাদের শিল্পকলায় সার্কাস ও যাত্রাপালা কর্মশালার সমাপ্তি: সুস্থ সংস্কৃতি ফিরিয়ে আনার প্রত্যয় পশ্চিমবঙ্গে ভোটের পর ৩৬ পুশইন চেষ্টা ব্যর্থ: স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীন গণমাধ্যম কমিশন গঠনে কাজ করছে সরকার: তথ্যমন্ত্রী সাবেক এমপি খালেদা রব্বানীর বাসায় গেলেন প্রধানমন্ত্রী স্পিকারের সঙ্গে জাপানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ হজের ব্যয় কমাতে রাষ্ট্রীয় ও কূটনৈতিক উদ্যোগ নেওয়া হবে: প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডের মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়েছে সরকার : মীর হেলাল চট্টগ্রামে ৫ বছরের শিশু অপহরণ, বিছানায় মিলল ৩ লাখ টাকা মুক্তিপণের চিঠি

কুয়াকাটায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আকাশ জাতীয় ডেস্ক :

পর্যটন কেন্দ্র কুয়াকাটার একটি ভাড়া বাসা থেকে আরিফা আক্তার (১৭) নামের এক গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাবাদের জন্য তার স্বামী রিফাতকে (২১) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। গতকাল সোমবার রাত ৯টার দিকে কুয়াকাটা পৌরসভার মাঝি বাড়ি নামক এলাকার আ. সাত্তারের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

মৃত আরিফা বরিশাল গৌরনদীর টরকি বন্দরের বারোগতি এলাকার খালেক হাওলাদারের মেয়ে। তার স্বামী একই এলাকার মৃত আনোয়ার হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘ চার মাস আগে নিজ এলাকা ছেড়ে ওই এলাকায় বসবাস শুরু করেন তারা। প্রেমের সম্পর্কের বিয়ে হওয়ায় পরিবারের সঙ্গে ভালো যোগাযোগ ছিল না এ দম্পতির। স্বামী রিফাত কুয়াকাটায় একটি রেস্তোরাঁয় চাকরি করতেন। সোমবার রাতে হঠাৎ কান্নাকাটির শব্দ শুনতে পেয়ে স্থানীয়রা ঘরের ভেতরে রক্তাক্ত অবস্থায় ওই গৃহবধূকে পড়ে থাকতে দেখেন। এ সময় পাশে বসে কান্না করছিল স্বামী রিফাত।

মহিপুর থানার ওসি মহব্বত খান বলেন, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া গৃহবধূর স্বামী রিফাতকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুয়াকাটায় গৃহবধূর রক্তাক্ত মরদেহ উদ্ধার, স্বামী আটক

আপডেট সময় ০১:৩০:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬