ঢাকা ০২:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্মরণকালের সেরা দুর্গাপূজা উপহার দিলেন দেশনায়ক  তারেক রহমান ঢাকার বাস টার্মিনাল ও অটোরিকশা নিয়ে প্রধানমন্ত্রীর কাছে সোহেল গরিবের বিচার, ধনীর বিচার এক করতে হবে —এটাই তারেক রহমানের নতুন বাংলাদেশ আইএইচএফ নেশনস ট্রফিতে ভারতের কাছে হেরে রানার্সআপ বাংলাদেশ কাতার, তুরস্ক, পাকিস্তান ও ইন্দোনেশিয়ার ঐতিহাসিক বদর প্রতিরক্ষা চুক্তি দ্বিগুণ যাত্রী সামলাতে হিমশিম দেশের বিমানবন্দরগুলো মক্কা প্রতিরক্ষা চুক্তির মূল দলিল পেশ করলো তুরস্ক সাইবার আইনে মতপ্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা হুমকিতে ফাঁসের ঘটনায় বিএআরসির সহকারী পরিচালক আটক: যুব উন্নয়নের ৪৫তম বিসিএসে গেজেট থেকে বাদ: অনিশ্চিত জীবনে ৫৬ মেধাবী

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

আকাশ জাতীয় ডেস্ক :

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এক নারী।

শুক্রবার (৯ জানুয়ারি) রাতে ওমানের সালালা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সুন্দরপুর ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা মো. শওকত আলী।

দুর্ঘটনায় নিহতরা হলেন- উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের ওমান প্রবাসী মো. শফিউর আলমের স্ত্রী বিলকিস বেগম, তার একমাত্র ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান সবুজ ও মেয়ের জামাই মুহাম্মদ দিদার।

নিহতদের পারিবার সূত্রে জানা যায়, নিহত সাকিব ও তার ভগ্নিপতি মুহাম্মদ দিদার স্বপরিবারে ওমানের রাজধানী মাসকাট থেকে সালালা শহরে মাজার জেয়ারতে গিয়েছিলেন। আসার পথে দ্রুতগতির গাড়িটির সঙ্গে উটের সংঘর্ষ হলে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে দিদার ও সাকিব নিহত হন এবং হাসপাতালে নেয়ার পথে বিলকিস বেগমের মৃত্যু হয়।

Tag :
আপলোডকারীর তথ্য

মিথ্যাচারে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা জামায়াতের: রিজভী

ওমানে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন বাংলাদেশির মৃত্যু

আপডেট সময় ০৩:৫০:৫৬ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬