ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

সহজ সুযোগ নষ্ট রোনালদোর, খেসারত দিল আল নাসর

আকাশ স্পোর্টস ডেস্ক : 

সৌদি প্রো লিগে নতুন বছরটা ভালোভাবে শুরু করতে পারেনি আল নাসর। ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল আহলির কাছে ৩–২ গোলে হেরে গেছে। এই হারের মধ্য দিয়ে চলতি মৌসুমে আল নাসরের ১১ ম্যাচের অপরাজেয় ধারাও শেষ হলো।

ম্যাচে বড় একটি সুযোগ নষ্ট করেন ক্রিশ্চিয়ানো রোনালদো। ঘণ্টার কাটা পেরোনোর কিছু পরে যখন আল নাসর ৩-২ গোলে পিছিয়ে, ঠিক তখন দ্রুত পাল্টা আক্রমণে ওঠে দলটা।

জোয়াও ফেলিক্সের বাড়ানো বলটা গিয়ে পড়ে রোনালদোর পায়ে। প্রায় একা গোলরক্ষকের সামনে চলে গিয়েছিলেন তিনি। তবে বল নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হন। বল তার পা থেকে অস্বস্তিকরভাবে লাফিয়ে পড়ে। শটটি ছিল দুর্বল ও লক্ষ্যভ্রষ্ট।

এই হারের আগে সতর্ক সংকেত পেয়েছিল আল নাসর। আগের ম্যাচে তারা আল ইত্তিফাকের সঙ্গে ২–২ গোলে ড্র করেছিল। সেই ম্যাচে অল্পের জন্য অপরাজেয় রেকর্ড ধরে রাখতে পেরেছিল দলটি।

আল আহলির বিপক্ষে হারের পর আল নাসরের পয়েন্ট দাঁড়িয়েছে ৩১। তারা এখনো লিগ টেবিলে শীর্ষে আছে। তবে শীর্ষস্থান হারানোর ঝুঁকি তৈরি হয়েছে। আল হিলাল তাদের থেকে মাত্র দুই পয়েন্ট পিছিয়ে আছে। রোববার দামাকের বিপক্ষে ম্যাচ খেলবে আল হিলাল।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

সহজ সুযোগ নষ্ট রোনালদোর, খেসারত দিল আল নাসর

আপডেট সময় ০১:৩৩:৪০ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬