ঢাকা ০২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের ঘোষণা জেলেনস্কির

আকাশ আন্তর্জাতিক ডেস্ক : 

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রী পরিবর্তনের ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান,তিনি তার প্রতিরক্ষা মন্ত্রীর পদ পরিবর্তন করতে যাচ্ছেন এবং এই পদটির জন্য বর্তমানে ডিজিটাল ট্রান্সফরমেশন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ৩৪ বছর বয়সি মিখাইলো ফেদোরভকে প্রস্তাব দিয়েছেন।

শুক্রবার (২ জানুয়ারি) জেলেনস্কি তার দৈনিক ভাষণে বলেন, ‘আমি ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কাঠামো পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি। আমি মিখাইলো ফেদোরভকে নতুন ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রীর পদ প্রস্তাব করেছি।’

একইদিনে ইউক্রেনের নতুন চিফ অব স্টাফ হিসেবে কিরিলো বুদানভের নাম ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বুদানভ এত দিন সামরিক গোয়েন্দা বাহিনীর (জিইউআর) প্রধানের দায়িত্ব পালন করছিলেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট গতকাল শুক্রবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে বলেন, ‘নিরাপত্তার বিষয়বলি এবং প্রতিরক্ষা ও নিরাপত্তা বাহিনীর উন্নয়নে এখন ইউক্রেনকে সবচেয়ে বেশি মনোযোগ দিতে হবে। সেই সঙ্গে কূটনৈতিক আলোচনার পথও এগিয়ে নিতে হবে। রাষ্ট্রের এসব দায়িত্ব বাস্তবায়নে কাজ করবে প্রেসিডেন্টের দপ্তর।’

নতুন চিফ অব স্টাফের বিষয়ে জেলেনস্কি আরও লেখেন, ‘এসব ক্ষেত্রে কিরিলো বুদানভের বিশেষ অভিজ্ঞতা রয়েছে। রাষ্ট্রের এসব বিষয়ে লক্ষ্য অর্জনে তার সক্ষমতা আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীকে অপসারণের ঘোষণা জেলেনস্কির

আপডেট সময় ০২:৩০:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬