ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী বাহাত্তরের সংবিধান থেকেই ফ্যাসিবাদের ভিত্তি তৈরি হয়েছিল: ড. দিলারা চৌধুরী দলীয় পদধারীদের নিয়োগ দিলে গণতন্ত্র অবশিষ্ট থাকে না: আখতার হোসেন তিন সীমান্তে ২২ জনকে পুশইন চেষ্টা নস্যাৎ বিজিবির ভালো কাজ না করলে সমর্থনের প্রয়োজন নেই: সারজিস দেশের প্রথম কমিউনিটিভিত্তিক এগ্রো ট্যুরিজম প্রকল্পে ১০০০ ফাউন্ডারের হাতে জমির দলিল শাহজালাল বিমানবন্দর কার্গো ভিলেজের পাশে আগুন জুলাই সনদে ফাঁকফোকর ছিল: মান্না ১১ দলীয় জোটের সমাবেশ থেকে কর্নেল অলির ‘হুংকার’ তৃণমূল সংগঠনের খোঁজ-খবর ও প্রয়োজনীয় নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

মালয়েশিয়ায় সবজি বাগানে অভিযান চালিয়ে ৪২ বাংলাদেশিসহ ৬৫ অবৈধ অভিবাসীকে আটক করেছে অভিবাসন বিভাগ। স্থানীয়দের অভিযোগে ৯ জানুয়ারি স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় সেলাঙ্গর রাজ্যের ক্লাংয়ের হালিয়া মুদা স্ট্রিট, কাম্পুং জোহান সেটিয়া, তেলোক পাংলিমা গারাং এলাকায় অবৈধ অভিবাসীদের দ্বারা অবৈধভাবে চাষ করা পাঁচ হেক্টর জমির একটি সবজি বাগানে অভিযান চালানো হয়।

ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান শুক্রবার এক বিবৃতিতে বলেছেন, বাগানটি বাংলাদেশ ও পাকিস্তানের অভিবাসীদের দ্বারা পরিচালিত হতো। নির্মাণ খাতের মেয়াদোত্তীর্ণ অস্থায়ী ওয়ার্ক ভিজিট পাশের (পিএলকেএস) আড়ালে তারা কাজ করে আসছিল।

অভিযানে ১৯৫৯/৬৩ সালের ইমিগ্রেশন আইনের ধারা ৬(১)(সি), একই আইনের ধারা ১৫(১)(সি) এবং ১৯৬৩ সালের ইমিগ্রেশন রেগুলেশনের ৩৯ (বি) ধারার অধীনে অপরাধ করায় ৪২ জন বাংলাদেশি, ১৩ জন মিয়ানমারের পুরুষ এবং ১ জন মহিলা, ৪ জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং ২ জন মহিলা, দুইজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষসহ ৬৫ জন অভিবাসীকে আটক করা হয়।

আটকদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে। পরবর্তী ব্যবস্থা গ্রহণে বুকিত জলিল ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে আটকদের রাখা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৪ মাসেই অন্তর্বর্তী সরকারের ১১৭ অধ্যাদেশ আইনে পরিণত করেছে সরকার: জ্বালানি প্রতিমন্ত্রী

মালয়েশিয়ায় ৪২ বাংলাদেশিসহ ৬৫ অভিবাসী আটক

আপডেট সময় ০৬:৩৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫