ঢাকা ০২:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

‘কোন যুদ্ধবিরতি নয়, ছাড় নয়, ক্ষমা নয়’, সঙ্গে হ্যাশট্যাগ ‘তাদের সবাইকে মেরে ফেল’। সামাজিক মাধ্যম এক্স-এ ২০২৩ সালের ১৯ নভেম্বর এই পোস্ট দিয়েছিলেন হলিউড অভিনেতা জেমস উডস। ফিলিস্তিনকে ইঙ্গিত করেই পোস্টটি দিয়েছিলেন দখলদার ইসরাইলি রাষ্ট্রের এই কট্টর সমর্থক।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে সাম্প্রতিক ভয়াবহ দাবানলে পুড়ে ছাই হয়েছে জেমস উডসের বিলাসবহুল ম্যানশন। সরকারি নির্দেশনার পর সে বাড়ি ছেড়ে এখন বাস্তুচ্যুত এই দাপুটে অভিনেতা। বাড়ি হারানোর শোকে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের লাইভে কাঁদতে দেখা যায় তাকে। এসময় তিনি বলছিলেন, ‘একদিন আপনি (বাড়ির) সুইমিং পুলে সাঁতার কাটছিলেন, আর পরের দিন দেখলেন সব শেষ।’

উডসের সেই কান্নার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। ফিলিস্তিনের সমর্থকরা সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, অন্যের ক্ষতি চাইতে নিজেই নিঃস্ব হয়ে গেলেন এই অভিনেতা।

ইরাইলি আগ্রাসনে ফিলিস্তিনিরা নিজেদের ভিটেবাড়ি হারিয়েছেন। ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরাইলের শুরু করা গণহত্যায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি। উডসকে সামাজিক মাধ্যমে এসবই মনে করিয়ে দিচ্ছেন ফিলিস্তিনপন্থিরা।

ফিলিস্তিনের প্রখ্যাত কবি মুসাব আবু তোহা সামাজিক মাধ্যম এক্স-এ উডসকে ইঙ্গিত করে লিখেছেন, ‘তোমার কত বড় সাহস এখন টিভিতে গিয়ে কান্নাকাটি করছো?

‘২০২৩ সালের ২৮ অক্টোবর যখন আমার বাড়িতে বোমাবর্ষণ করা হয়, তখন আমার কোনো ঘর বা নিরাপদ আশ্রয় ছিল না। আমি এখনো বাড়ির ধ্বংসাবশেষে ফিরতে পারিনি, কারণ আমার শহর এখন দখলদারদের হাতে।’

এছাড়া জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব নিয়ে সন্দেহবাদী উডসের দাবানলে বাড়ি হারানোর বিষয়টিও নেটিজেনদের কেউ কেউ উল্লেখ করেছেন।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

ফিলিস্তিনিদের রক্তপিপাসু সেই হলিউড অভিনেতার বাড়ি দাবানলে পুড়ে ছাই

আপডেট সময় ০৫:৫৪:২০ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫