ঢাকা ০২:৩৩ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

লস অ্যাঞ্জেলসে দাবানল: বাইডেনকে দুষলেন ট্রাম্প

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

লস অ্যাঞ্জেলসের দাবানল নিয়ে বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ক্যালিফোর্নিয়ার ডেমোক্র্যাটিক দলীয় গভর্নর গ্যাভিন নিউসমকে দোষারোপ করেছেন নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খবর এবিসি নিউজের।

গত মঙ্গলবার দাবানল শুরুর পর এখন পর্যন্ত তা নিয়ন্ত্রণে আনতে পারেনি লস অ্যাঞ্জেলেস কর্তৃপক্ষ। এ অবস্থায় ট্রাম্প কোনো প্রমাণ ছাড়াই ডেমোক্র্যাটদের দোষারোপ করা শুরু করেছেন। তাদের মধ্যে গভর্নর গ্যাভিন নিউসমের বিরুদ্ধে তুলেছেন নানা ধরনের ব্যর্থতার অভিযোগ। এসব অভিযোগের একটি— নিউসম পানির অপচয় করছেন।

ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে লেখেন, ‘গ্যাভিন নিউজকামের (গভর্নর নিউসম) পদত্যাগ করা উচিত। সব তার ব্যর্থতা!’

ট্রাম্প আরও বলেন, ‘লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ আগুন এটাই বলছে, ২০ জানুয়ারির জন্য আর অপেক্ষার সময় নেই। ‘ প্রসঙ্গত তিনি এদিন জো বাইডেনের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে হোয়াইট হাউসের দায়িত্ব গ্রহণ করবেন।

তিনি লেখেন, ‘এটিকে বাইডেন–নিউজকাম জুটির চরম অক্ষমতা ও অব্যবস্থাপনার প্রতীক হিসেবে প্রকাশ পেতে দিন’, বলেন ডোনাল্ড ট্রাম্প।

গত কয়েকদিন থেকেই ভয়াবহ দাবানলে পুড়ছে লস অ্যাঞ্জেসলস। সবশেষ সেখানে ১০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এরইমধ্যে আগুন প্রায় ১৩ হাজার এক এলাকা ছড়িয়ে পড়েছে। ঘর বাড়ি ছেড়েছেন প্রায় এক লাখ মানুষ।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ক্যালিফোর্নিয়া ডিপার্টমেন্ট অব কারেকশনস অ্যান্ড রিহ্যাবিলিটেশন (সিডিসিআর) জানিয়েছে, তীব্র বাতাস এবং শুষ্ক আবহাওয়ার কারণে আগুন নেভানোর কাজে সহায়তার জন্য ৭৮৩ জন কারাবন্দিকে নামানো হয়েছে। তারা ক্যালিফোর্নিয়ার বন ও অগ্নি সুরক্ষা বিভাগের (ক্যাল ফায়ার) প্রায় ২ হাজার দমকলকর্মীর সঙ্গে আগুন নেভাতে কাজ করছে।

অন্যদিকে, লস অ্যাঞ্জেলেসের সব স্কুল শুক্রবার (১০ জানুয়ারি) বন্ধ করে দেয়া হয়েছে। শনিবারও (১১ জানুয়ারি) স্কুল বন্ধ থাকবে। ডিজিটাল প্রযুক্তিতে শিক্ষার্থীদের ক্লাস চলবে বলে জানিয়েছেন এলাকার তত্ত্বাবধায়ক আলবার্টো এম কারভালহো। বাতাসের মান পর্যালোচনা করে কর্তৃপক্ষ পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

লস অ্যাঞ্জেলসে দাবানল: বাইডেনকে দুষলেন ট্রাম্প

আপডেট সময় ০৫:৪৬:১২ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫