ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল আইসিসির’

আকাশ স্পোর্টস ডেস্ক :

বোর্ডার গাভাস্কার ট্রফিটা ভালো কাটেনি বিরাট কোহলির। ব্যাট হাতে একটা সেঞ্চুরি পেয়েছেন। তবে তার পর থেকে তার রান খরা দলকেও ভুগিয়েছে খুব। কোহলি এ কারণে সমালোচিত হয়েছেন, হচ্ছেন এখনও।

ব্যাট হাতে অফ ফর্ম বাদেও তিনি সমালোচনার মুখে পড়েছেন। এখনও ২০ এ পা না দেওয়া অভিষিক্ত স্যাম কন্সটাসের সঙ্গে বিবাদে জড়িয়ে তিনি তোপের মুখে পড়ে গেছেন। এবার সাবেক ইংলিশ পেসার স্টিফেন হার্মিসন জানালেন, কোহলিকে নিষিদ্ধই করা উচিত ছিল আইসিসির।

কন্সটাসের সঙ্গে কোহলির ঘটনাটা বিবাদে সীমাবদ্ধ ছিল না। তিনি ধাক্কা লাগিয়ে দিয়েছিলেন অজি ওপেনারকে। যার ফলে শাস্তিও পেতে হয়েছে তাকে। ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানাও দিতে হয়েছে তাকে। সঙ্গে একটা ডিমেরিট পয়েন্টও যোগ হয়েছে তার খাতায়।

এই শাস্তি ঘোষণার পরই অস্ট্রেলিয়ান কিংবদন্তি স্টিভ ওয়াহ জানিয়েছিলেন, এ শাস্তি কম হয়ে গেছে অনেক। এবার হার্মিসনও সুর মেলালেন তার সঙ্গে। তারও অভিমত, সীমা অতিক্রমের অপরাধে কোহলির নিষিদ্ধ হওয়া উচিত ছিল।

তিনি বলেন, ‘কোহলির নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে গিয়েছিল। সে সেখানে যা করেছে, তাতে তাকে নিষিদ্ধই করা প্রয়োজন ছিল। আপনারা জানেন কোহলি আমার কত পছন্দের খেলোয়াড়। ক্রিকেটের জন্য কত কী করেছে, সেটাও পরিষ্কার। কিন্তু সবকিছুর একটা সীমা আছে, যা অতিক্রম করা যায় না।’

এই সিরিজের পর কোহলির দলে জায়গা নিয়েও প্রশ্ন উঠে যাচ্ছে। ভারতীয় সাবেকরাও এখন প্রশ্ন তুলছেন, জানাচ্ছেন, কোহলিকে দলে জায়গা ধরে রাখতে এখন পারফর্ম করতে হবে ঘরোয়া ক্রিকেটে। বিসিসিআই শেষমেশ কোহলিকে সে পথে হাঁটার নির্দেশ দেয় কি না, কোহলিও তাতে কীভাবে প্রতিক্রিয়া দেখান, সেটাই এখন দেখার বিষয়।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

‘কোহলিকে নিষিদ্ধ করা উচিত ছিল আইসিসির’

আপডেট সময় ০১:৫৭:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫