ঢাকা ০৬:০০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গোপনে স্বামীর ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড

আকাশ নিউজ ডেস্ক :

স্বামীর অনুমতি ছাড়াই তার ফোন তল্লাশি করা বা গোপনে নজরদারি করাকে শাস্তিযোগ্য অপরাধ বলে মন্তব্য করেছেন সৌদি আরবের আইনজীবী রীম ইব্রাহিম। তিনি বলেছেন, স্বামীর গোপনীয়তা ভঙ্গের এই অপরাধে স্ত্রীকে বড় অঙ্কের জরিমানা গুনতে হবে।

স্ত্রীদের সতর্ক করে এমনটি জানিয়েছেন সৌদি আরবের এই। খবর গালফ নিউজের। আইনজীবী রীম ইব্রাহিম আরও বলেন, যদি কোনও স্ত্রী গোপনে স্বামীর ফোন তল্লাশি করেন, তবে তা আইনের লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে। এই ক্ষেত্রে স্বামীর অধিকার রয়েছে স্ত্রীকে আইনগতভাবে মোকাবিলা করার।

রীমের মতে, যদি স্ত্রী দোষী প্রমাণিত হন, তবে তাকে এক বছর পর্যন্ত কারাদণ্ড বা সর্বোচ্চ ৫ লাখ সৌদি রিয়াল জরিমানা, অথবা এই দুটি শাস্তির যেকোনো একটির মুখোমুখি হতে হবে। সাইবার অপরাধ দমন আইনের অধীনে এই সাজা হবে।

তবে আইন বিশেষজ্ঞ অন্য একজন এই বিষয়ে ভিন্নমত প্রকাশ করেছেন। আইন উপদেষ্টা মোহাম্মদ আল ওহাইবি জানিয়েছেন, স্বামী-স্ত্রীর সম্পর্ককে এতো সহজভাবে সঠিক বা ভুল হিসেবে বিচার করা কঠিন। যদি স্ত্রী স্বামীর ফোনের পিন নম্বর জানেন, তাহলে তার ফোনে প্রবেশ করা আইনসঙ্গত এবং তা অপরাধ নয়, এমনকি তা যদি ফোনে কিছু খোঁজার উদ্দেশ্যেও হয়ে থাকে।

এর আগে, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করায় ২০২১ সালের মে মাসে স্ত্রীকে মোটা অংকের ক্ষতিপূরণের সাজা দেয়া হয়েছিল। মামলায় বলা হয়, স্বামীর মোবাইল ফোনে নজরদারি করেছিলেন ওই স্ত্রী। এতে স্বামীর গোপনীয়তা ভঙ্গ হয়। তাই নিজের স্বামীকেই মোটা অংকের ক্ষতিপূরণ দিতে স্ত্রীকে নির্দেশ দেয় সংযুক্ত আরব আমিরাতের রাস আল খাইমাহ’র একটি আদালত।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গোপনে স্বামীর ফোনে নজরদারির অপরাধে হতে পারে কারাদণ্ড

আপডেট সময় ১১:৪৭:১২ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫