ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী জঙ্গল সলিমপুরে পানিতে বিষ মিশিয়ে যৌথবাহিনী সদস্যদের হত্যাচেষ্টা! দেশে ১ কোটি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা হবে: পরিবেশমন্ত্রী তুরাবদের রক্তের বিনিময়েই দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে: ডা. শফিকুর রহমান জনগণের স্বার্থের বিপরীতে কিছু করলে দায়ভার সরকারের ওপরই পড়বে: মান্না অস্ত্র প্রস্তুত, তবে ইরানকে ‘কিছুটা সময়’ দিচ্ছেন ট্রাম্প : মার্কিন রাষ্ট্রদূত বিএনপি মো. সাহাবুদ্দিনকে ‘সেফ এক্সিট’ দিতে চায়: আখতার প্রতিমন্ত্রী ইশরাককে ঘিরে উত্তেজনা-ধস্তাধস্তি, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান গণতন্ত্র যতবারই হোঁচট খেয়েছে, ততবারই মানুষ বিএনপির ওপর আস্থা রেখেছে: ডা. জাহিদ বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতাল প্রাঙ্গণে, নিহত ১

কোটা পুনর্বহালের দাবিতে রাবির দাফতরিক কার্যক্রমে শাটডাউন

আকাশ জাতীয় ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে দাফতরিক কার্যক্রমে চলছে শাটডাউন। যেকোনো মূল্যে ৫ শতাংশ কোটা চান কর্মকর্তা ও কর্মচারীরা।

বুধবার বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে দিনব্যাপী কর্মবিরতি পালনকালে এ দাবি জানান তারা। তবে উদ্ভূত সমস্যা নিরসনে প্রশাসনের কার্যকরী কোনো পদক্ষেপ নেই।

কর্মকর্তা-কর্মচারীদের দাবি, ৫ শতাংশ পোষ্য কোটা পুনর্বহাল করতে হবে। দাবি আদায়ে আমরা জীবন দিতেও প্রস্তুত। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।

এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মাঈন উদ্দীন বলেন, আনুষ্ঠানিকভাবে এখনও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা হয়নি। আমরা সার্বিক বিষয় পর্যবেক্ষণ করছি। আমরা শিগগিরই তাদের সঙ্গে বসবো।

এর আগে, গত ১ জানুয়ারি সহায়তা ও সাধারণ কর্মচারীদের সন্তানের জন্য ১ শতাংশ কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। পরদিন সম্পূর্ণ কোটা বাতিলের দাবিতে পরদিন প্রশাসন ভবনে তালা দেন কিছু শিক্ষার্থী। প্রায় ১২ ঘণ্টা অবরুদ্ধ হন শতাধিক কর্মকর্তা-কর্মচারী। রাতে বাধ্য হয়ে পোষ্য কোটা সম্পূর্ণ বাতিলে বাধ্য হন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব। প্রশাসন ভবনে অবরুদ্ধের প্রতিবাদ এবং সম্পূর্ণ কোটা পুনর্বহালের দাবিতে তিনদিনের কর্মসূচি ঘোষণা করে অফিসার্স সমিতি। সেই ধারাবাহিকতায় ৮ জানুয়ারি কর্মবিরতি পালন করছেন কর্মকর্তা ও কর্মচারীরা।

অফিসার্স সমিতি ভারপ্রাপ্ত সভাপতি মোক্তার হোসেন বলেন, আমরা প্রাতিষ্ঠানিক সুবিধা আদায়ের সংগ্রাম করছি। সবার সুবিধা পাবে, আমরা কেন বঞ্চিত হবো? দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জামায়াত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নিয়ে আশাবাদী হওয়া যাচ্ছে না:পানিসম্পদ মন্ত্রী

কোটা পুনর্বহালের দাবিতে রাবির দাফতরিক কার্যক্রমে শাটডাউন

আপডেট সময় ০২:০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ৮ জানুয়ারী ২০২৫