ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম শাহবাগে ছাত্রশিবিরের বিরুদ্ধে ছাত্রদলের বিক্ষোভ মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে: আইনমন্ত্রী আদ-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে ঘুরেছে, কিন্তু লাইসেন্স বাতিল করেছি: স্বাস্থ্যমন্ত্রী রাজনৈতিকভাবে দেশকে সামনে এগিয়ে নিতে হবে : জোনায়েদ সাকী নৌ ডাকাতির প্রস্তুতিকালে গ্রেফতার ১০ ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকারমন্ত্রী নতুন বাজেট বাস্তবায়ন করে দেশের মানুষের ভাগ্য বদলাতে চাই: প্রধানমন্ত্রী পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী দেশের ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে রোববার

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককে ধরে পুলিশে সোপর্দ

অাকাশ জাতীয় ডেস্ক:

ঝিনাইদহের কোটচাদপুর উপজেলার আসাননগর গ্রামে এক কলেজপড়ুয়া ছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা। এ সময় পুলিশ যুবকদের কাছ থেকে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করেছে। এ ঘটনায় কোটচাদপুর থানায় পৃথক দুটি মামলা হয়েছে। শুক্রবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

আসাননগর গ্রামের সুরুজ মিয়া জানান, পাশ্ববর্তী গুড় পাড়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে রিপন, হান্নান সরদার ছেলে আবু সাইদ ও কুরবান আলীর ছেলে কাজল তার কলেজ পড়ুয়া মেয়েকে দীর্ঘদিন যাবত উত্যক্ত করে আসছে। এ ঘটনায় তিনি স্থানীয় গুড়পাড়া পুলিশ ফাড়ি ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অভিযোগ দিয়েছিলেন। তার পরেও তারা প্রতিনিয়ত মোবাইল ফোনে আমার ও আমার মেয়ে কে হুমকি ও বাড়ির আশে পাশে অবস্থান করতো। শুক্রবার রাতে তারা বাড়ির পাশে আসলে স্থাণীয় জনতা তাদের আটক করে।

কোটচাদপুর থানার ওসি বিপ্লব কুমার সাহা জানান, রাতে তিন যুবককে আটক করে পুলিশে সোপর্দ করে গ্রামবাসী। পুলিশ এ সময় তাদের শরীর তল্লাশি করে ৫০টি ইয়াবা বড়ি উদ্ধার করে। তিনি জানান, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন ও মাদক আইনে পৃথক দুটি মামলা হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের অর্থনীতি গভীর চাপে রয়েছে : নাহিদ ইসলাম

কলেজছাত্রীকে উত্ত্যক্ত করায় ৩ যুবককে ধরে পুলিশে সোপর্দ

আপডেট সময় ০৫:৫৩:৪৪ অপরাহ্ন, শনিবার, ৭ অক্টোবর ২০১৭