ঢাকা ১২:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ফের আন্দোলন

আকাশ জাতীয় ডেস্ক :

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ফের আন্দোলন করেছেন কর্মকর্তা ও কর্মচারীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের শহিদ বুদ্ধিজীবী চত্বরে এ আন্দোলন হয়।

আন্দোলনে অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন বলেন, আমাদের দাবি স্পষ্ট। পাঁচ শতাংশ কোটা পুনর্বহাল করে প্রাতিষ্ঠানিক সুবিধা নিশ্চিত করতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবো। এছাড়া প্রশাসন ভবন অবরোধকারীদের শাস্তিও দাবি করেন বক্তারা।

এরআগে, গত ৬ জানুয়ারি পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। গত ২ জানুয়ারি দাবি আদায়ে তিন দিনের কর্মসূচি ঘোষণা করেন তারা। ৮ জানুয়ারি সারাদিন কর্মবিরতি পালন করবে কর্মকর্তা ও কর্মচারীরা। গত ১ জানুয়ারি সহায়তা ও সাধারণ কর্মচারীদের সন্তানের জন্য ১% কোটা রাখার সিদ্ধান্ত নেয় প্রশাসন। সম্পূর্ণ কোটা বাতিলের দাবিতে পরদিন প্রশাসন ভবনে তালা দেন কিছু শিক্ষার্থী। ফলে রাতে কোটা সম্পূর্ণ বাতিলে বাধ্য হন উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

রাবিতে পোষ্য কোটা পুনর্বহালের দাবিতে ফের আন্দোলন

আপডেট সময় ১২:১২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ জানুয়ারী ২০২৫