ঢাকা ০১:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

বছর শেষে বাবর-কোহলির অবনতি, জয়সওয়াল-শাকিলের উন্নতি

আকাশ স্পোর্টস ডেস্ক :

বছরের শেষ দিন গত ৩১ ডিসেম্বর র‌্যাংকিং হালনাগাদ করেছে আইসিসি। যেখানে টেস্টে অবনতি হয়েছে সময়ের অন্যতম সেরা তিন ব্যাটার বাবর আজম, বিরাট কোহলি ও রোহিত শর্মার। তবে উন্নতি হয়েছে তরুণ যশস্বী জয়সওয়াল ও পাকিস্তানের সৌদ শাকিলের। র‌্যাংকিংয়ে সুখবর পেয়েছেন তারা।

টেস্ট ব্যাটারদের র‌্যাংকিয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন জো রুট। শীর্ষ তিনে আসেনি কোনো পরিবর্তন। তবে এরপর পরিবর্তন হয়েছে। অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে পেছনে ফেলেছেন মেলবোর্নে ভারতের হয়ে দুর্দান্ত ক্রিকেট খেলা জয়সওয়াল। এক ধাপ এগিয়ে ৪ নম্বরে উঠে এসেছেন তিনি। অন্যদিকে ৩ ধাপ এগিয়ে তালিকার ৬ নম্বরে উঠে এসেছেন সৌদ শাকিল। ৩ ধাপ এগিয়েছেন অজি ব্যাটার স্টিভেন স্মিথ। তালিকার ৭ নম্বরে অবস্থান তার।

মেলবোর্ন টেস্টে হারে র‌্যাংকিংয়ে অবনতি হয়েছে ঋষভ পান্ত কোহলি ও রোহিতের। পান্ত ১ ধাপ নিচে নেমে অবস্থান করছেন ১২ নম্বরে। অন্যদিকে ৩ ধাপ পিছিয়েছেন বিরাট কোহলি। তার অবস্থান ২৪ নম্বরে। অন্যদিকে ৫ ধাপ নিচে নেমে রোহিতের অবস্থান ৪০ নম্বরে। অন্যদিকে বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান দু’ ধাপ করে নিচে নেমে অবস্থান করছেন ১৭ ও ২১ নম্বরে।

তবে সুখবর পেয়েছেন বাংলাদেশের দুই ব্যাটার মুশফিকুর রহিম ও লিটন দাস। বাকিদের অবনতিতে এক ধাপ করে উন্নতি হয়েছে তাদের। মুশফিকের অবস্থান ৩২ ও লিটনের অবস্থান ৩৫ নম্বরে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

বছর শেষে বাবর-কোহলির অবনতি, জয়সওয়াল-শাকিলের উন্নতি

আপডেট সময় ০১:৫৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫