ঢাকা ০১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

গাজার চিকিৎসক আবু সাফিয়ার মুক্তি দাবি করেছে জাতিসংঘ

আকাশ আন্তর্জাতিক ডেস্ক :

উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে ইসরাইলি সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে জাতিসংঘ। =একইসঙ্গে হাসপাতালটির পরিচালক হুসাম আবু সাফিয়ার অবিলম্বে মুক্তি দাবি করেছে সংস্থাটি।

গত শনিবার হাসপাতালটি ইসরাইলি সামরিক বাহিনী পুড়িয়ে দেয়। এমনিতেই অবরুদ্ধ উপত্যকায় চিকিৎসাসেবা সীমিত, সেখানে ইসরাইলি সেনাদের জোরপূর্বক অগ্নিকাণ্ডের ঘটনা আন্তর্জাতিক সম্প্রদায়কে হতবাক করে তোলে।

জাতিসংঘ মহাসচিবের সহযোগী মুখপাত্র ফ্লোরেন্সিয়া সোটো নিনো এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বলেন, আমরা খুব স্পষ্টভাবে বলেছি আমরা বেসামরিক নাগরিক এবং বেসামরিক অবকাঠামো, এবং হাসপাতালগুলোকে লক্ষ্য করে যে কোনও পদক্ষেপের নিন্দা করি। আমরা বারবার রোগীদের সম্মান করার জন্য আহ্বান জানিয়েছি, কারণ এটি একটি নিরাপদ স্থান যেখানে লোকেরা চিকিৎসা সহায়তা নিতে যায়।

গাজায় কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক ডা. হুসাম আবু সাফিয়াকে ইসরাইলের আটকের বিষয়ে জানতে চাইলে নিনো বলেন, নিরাপরাধ নাগরিক যে অন্যকে সাহায্য করার চেষ্টা করছে তাকে আটক করা উচিত নয়। আমি মনে করি আমরা দীর্ঘদিন ধরে এই বিষয়ে কথা বলে আসছি, গাজায় কোন নিরাপদ স্থান নেই।

তিনি বলেন, জাতিসংঘ পরিচালকসহ বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে তার কাজকে সমর্থন করবে এমন যেকোনো ব্যক্তির সাথে কাজ করতে প্রস্তুত।

জাতিসংঘের মানবিক বিষয়ক সমন্বয় কার্যালয়ের (ওসিএইচএ) উদ্ধৃতি দিয়ে নিনো বলেছেন, (কামাল আদওয়ান) হাসপাতাল থেকে ১০ জন রোগীকে সরিয়ে নেওয়া হয়েছে, যাদের মধ্যে চারজনকে চেকপয়েন্টে ইসরাইলি বাহিনী গ্রেফতার করে।

তিনি বলেন, ১৫ জন পরিচর্যাকারী এবং স্বাস্থ্যকর্মীসহ সাতজন রোগী এই হাসপাতালে রয়ে গেছে, যা এখন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। এখন হাসপাতালটির চিকিৎসা সেবা দেওয়ার ক্ষমতা নেই। পানি, বিদ্যুৎ বা স্যানিটেশনও ভেঙে পড়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

গাজার চিকিৎসক আবু সাফিয়ার মুক্তি দাবি করেছে জাতিসংঘ

আপডেট সময় ০২:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫