ঢাকা ০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

বিপিএলে সাফল্য পেতে দুই পাকিস্তানি কোচে ভরসা রাজশাহীর

আকাশ স্পোর্টস ডেস্ক :

আগামী ৩০ ডিসেম্বর মাঠে গড়াবে বিপিএলের ১১তম আসর। টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল ও দুর্বার রাজশাহী। প্রথমবারের মতো বিপিএলে আসা দুর্বার রাজশাহী দল গঠনে প্রাধান্য দিয়েছে তরুণদের। যেখানে সাফল্য পেতে ফ্র্যাঞ্চাইজিটি ভরসা রেখেছে দুই পাকিস্তানি কোচে।

তরুণ ক্রিকেটারদের থেকে সেরাটা বের করে আনতে দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটার এজাজ আহমেদ। পাকিস্তানের হয়ে ৬০টি টেস্ট ও ২৫০টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার পরবর্তীতে কোচিংয়েও বেশ নাম কামিয়েছেন। সেই তিনি এবার দলটির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন।

আসরে তার সহকারী কোচ হিসেবে থাকছেন আরেক পাকিস্তানের সাবেক ক্রিকেটার রাও ইফতিখার আনজুম। তার নিয়োগের বিষয়টিও নিশ্চিত করা হয়েছে।

এর আগে পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) কাজ করার অভিজ্ঞতা আছে ইফতিখারের। গত বছরের ডিসেম্বরে তৎকালীন প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজের পরামর্শক হিসেবে কামরান আকমল ও সালমান বাটের সঙ্গে তাকেও নিয়োগ দিয়েছিল পিসিবি।

তাছাড়া পিসিবিতে নির্বাচক হিসেবে কাজ করেছেন ইফতিখার। শহীদ আফ্রিদির অন্তবর্তীকালিন নির্বাচক প্যানেলে আব্দুল রাজ্জাকের সঙ্গে ছিলেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারও।

পাকিস্তান জাতীয় দলের হয়ে ৬২টি ওয়ানডে ২টি ওয়ানডে ও একটি টেস্ট খেলেছিলেন তিনি। বল হাতে নিয়েছিলেন ৭৮টি উইকেট। ক্রিকেট ক্যারিয়ার শেষে পিসিবির হাই পারফরম্যান্স দলের কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

বিপিএলে সাফল্য পেতে দুই পাকিস্তানি কোচে ভরসা রাজশাহীর

আপডেট সময় ০১:৪২:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪