ঢাকা ০৯:৫০ পূর্বাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলির কত টাকা কাটল আইসিসি

আকাশ স্পোর্টস ডেস্ক :

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে অভিষিক্ত স্যাম কনস্টাসকে ধাক্কা দিয়ে বিতর্কে জড়িয়েছেন বিরাট কোহলি। ম্যাচ চলাকালীনও যার সমালোচনা করতে দেখা গেছে ধারাভাষ্যকারদের। পরে যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সমালোচনা হয়েছে। এমন কাণ্ডের পর কোহলির শাস্তি একরকম নিশ্চিতই ছিল। আর সেই শাস্তিটা কোহলিকে দ্রুতই দিয়েছে আইসিসি।

কনস্টাসকে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দেওয়ায় কোহলির ম্যাচ ফির ২০ শতাংশ কেটে নিয়েছে আইসিসি। সেই সঙ্গে শাস্তি হিসেবে কোহলির নামের পাশে ১ ডিমেরিট পয়েন্ট যোগ করেছে আইসিসি। যা কার্যকর থাকবে ২৪ মাস। আর এই সময়ে ৪টি ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে এক ম্যাচের জন্য নিষেধাজ্ঞায় পড়তে হবে কোহলিকে।

আইসিসির কোড অব কন্ডাক্টের (সিওসি) ২.১২ অনুচ্ছেদ লঙ্ঘন করেছেন কোহলি। যেখানে বলা আছে, ক্রিকেটে যেকোনো ধরনের শারীরিক আঘাত অনুপযুক্ত। যদি কোনো ক্রিকেটার ইচ্ছাকৃত, বেপরোয়া কিংবা উদাসীনভাবেও প্রতিপক্ষ ক্রিকেটার বা আম্পায়ারের দিকে তেড়ে, দৌড়ে যায় কিংবা কাঁধ দিয়ে ধাক্কা দেয় তাহলে সেটি সিওসি নীতিমালা ভঙ্গ করে।’

আর এই নিয়মেই কোহলিকে এই শাস্তি পেতে হয়েছে। এই অবস্থায় প্রশ্ন উঠেছে ঠিক কত টাকা জরিমানা গুনতে হচ্ছে কোহলিকে?

খোঁজ নিয়ে জানা গেছে, ভারতের এ প্লাস ক্যাটাগরিতে থাকা কোহলি প্রতিটি টেস্ট ম্যাচের জন্য ১৫ লাখ রুপি পান। সে হিসেবে সেখান থেকে ২০ শতাংশ জরিমানা হিসেবে ৩ লাখ টাকা কেটে নেওয়া হবে কোহলির থেকে। অর্থাৎ বক্সিং ডে টেস্ট থেকে ১২ লাখ রুপি পাবেন কোহলি।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

কনস্টাসকে ধাক্কা দেওয়ায় কোহলির কত টাকা কাটল আইসিসি

আপডেট সময় ০৬:৫১:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪