ঢাকা ১০:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

ওপেনিংয়ে ফিরছেন রোহিত, ব্যাটিং অর্ডারে রয়েছে চমক

আকাশ স্পোর্টস ডেস্ক :

চলতি বর্ডার-গাভাস্কার ট্রফির প্রথম তিন টেস্টে ভারতের হয়ে ওপেন করেন লোকেশ রাহুল। আর অপছন্দের মিডল অর্ডারে ব্যাট করতে নেমে পুরোপুরি ব্যর্থ হয়েছেন অধিনায়ক রোহিত শর্মা। তাই আগামীকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে মেলবোর্নের বক্সিং ডে টেস্টে ফর্মে ফিরতে দলের স্বার্থেই জায়গা ছাড়তে পারেন লোকেশ রাহুল। ক্যাপ্টেনের দলের মনোবলে প্রভাব পড়েছে। সে কারণে ইতিবাচক পারফরম্যান্সে সামনে থেকে নেতৃত্ব দিতে চান রোহিত।

কিন্তু লোকেশ রাহুল ভারতের হয়ে ওপেন করেন। আর চলতি সিরিজে ওপেনার হিসেবে তিনি সফলও হয়েছেন। তিন টেস্টে ভারতের হয়ে সব থেকে বেশি ২৩৫ রান সংগ্রহ করেছেন তিনি। দুটি হাফসেঞ্চুরি করেছেন চলতি সিরিজে ইনিংসের গোড়াপত্তন করতে নেমে। তবে মেলবোর্ন টেস্টে ওপেন থেকে সরতে পারেন লোকেশ। ফর্মে ফেরার লক্ষ্যেই বক্সিং ডে টেস্টে ওপেন করতে দেখা যেতে পারে রোহিত শর্মাকে— এমনটিই জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

রোহিত ওপেনে ফিরলেও লোকেশ রাহুলকে মিডল অর্ডারে ফেরত পাঠানো নাও হতে পারে। এ ক্ষেত্রে লোকেশ ব্যাট করতে নামতে পারেন শুভমান গিলের জায়গায় তিন নম্বরে। সুতরাং বক্সিং ডে টেস্টে ভারতের ব্যাটিং অর্ডারে রীতিমতো চমক দেখা যেতে পারে। শুধু তাই নয়, ভারত মেলবোর্ন টেস্টে একাধিক স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। সে ক্ষেত্রে নবাগত তনুষ কোটিয়ান নন, বরং রবীন্দ্র জাদেজার সঙ্গে দ্বিতীয় স্পিনারের ভূমিকা শেয়ার করে নিতে পারেন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর।

মেলবোর্নে বাড়তি স্পিনার খেলাতে হলে ভারতকে বসাতে হবে একজন পেস বোলারকে। এ ক্ষেত্রে বিশেষজ্ঞ কোনো পেসার নয়, বরং ভারত রিজার্ভ বেঞ্চে পাঠাতে পারে পেসার অলরাউন্ডার নিতিশ রেড্ডিকে। নবাগত নিতিশ চলতি বর্ডার-গাভাস্কার ট্রফিতে বল হাতে তেমন একটা নজর কাড়তে পারেননি। তবে ব্যাট হাতে চমক দিয়েছেন সন্দেহ নেই।

নিতিশ ৩ টেস্টের ৫ ইনিংসে ব্যাট করতে নেমে ভারতের হয়ে তৃতীয় সর্বোচ্চ ১৭৯ রান সংগ্রহ করেছেন। তিনি ৫টি ইনিংসে বল করে সংগ্রহ করেছেন সাকল্যে ৩ উইকেট। অন্যদিকে ওয়াশিংটন সুন্দর পার্থ টেস্টে মাঠে নামার সুযোগ পেয়েছিলেন। তিনি চলতি সিরিজের একটি ম্যাচে মাঠে নেমে সাকল্যে ৩৩ রান সংগ্রহ করেন। আর বল হাতে সংগ্রহ করেন ২ উইকেট।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

ওপেনিংয়ে ফিরছেন রোহিত, ব্যাটিং অর্ডারে রয়েছে চমক

আপডেট সময় ০১:৩৬:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪