ঢাকা ০৩:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা

আকাশ স্পোর্টস ডেস্ক :

দরজায় কড়া নাড়ছে বিপিএল, ৩০ ডিসেম্বর থেকে শুরু হবে দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি লিগটি। তার আগে বিপিএলের জন্য জাঁকজমকপূর্ণ আয়োজন করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ সোমবার সন্ধ্যায় মিরপুরে শুরু হয় মিউজিক ফেস্ট। সিলেট ও চট্টগ্রামেও হবে এই আয়োজন।

মিরপুরে অনুষ্ঠান শুরুর আগে মঞ্চ থেকে বিপিএলের উদ্বোধন ঘোষণা করেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

এ সময় তিনি বলেন, ‘একটা দীর্ঘ লড়াইয়ের পর আমরা আজকের এই বাংলাদেশে আছি। আমরা একটা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি। সেই নতুন বাংলাদেশের অংশ হিসেবে আমরা দেশের প্রতিটি সেক্টরে সংস্কারের উদ্যোগ নিয়েছি। তারই অংশ হিসেবে বিপিএলটাকেও নতুন করে সাজানোর উদ্যোগ নেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘এবারের বিপিএলে থিম সং ও মাস্কটসহ কিছু নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। মাঠের খেলাও যেন উপভোগ্য হয়। সেজন্য বিসিবি অনেক কাজ করেছে। আজকের এই আয়োজনকে সফল করার জন্য এবং একটি সুন্দর বিপিএল সবাইকে উপহার দেওয়ার উদ্যোগ নেওয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ জানাই। আপনারা জানেন, আমাদের এই উদ্যোগের সঙ্গে প্রধান উপদেষ্টা নিজেও সরাসরি যুক্ত ছিলেন। সর্বোপরি আশা করি, নতুন বাংলাদেশে নতুন বিপিএল হিসেবে সবার নিকট উপভোগ্য হবে।’

বিপিএলের মিউজিক ফেস্টে গান পরিবেশন করবেন পাকিস্তানের তারকা শিল্পী রাহাত ফতেহ আলী খান। এছাড়া বাংলাদেশের বেশ কিছু ব্যান্ড ও সংগীত শিল্পী থাকবেন এই আয়োজনে। তবে এসব আয়োজনের পাশাপাশি মাঠের ক্রিকেটটাও উপভোগ্য দেখতে চান বিসিবি সভাপতি ফারুক আহমেদ।

তিনি বলেন, ‘আজকে মিউজিক ফেস্ট শুরু হলো। যারা আছেন, সবাইকে ধন্যবাদ। খুব ভালো লাগছে আমার। আমার মনে হয় যে এবারের বিপিএলটা আপনারা এর মধ্যে জেনে গেছেন, অনেকগুলো কাজ করেছি। প্রধান উপদেষ্টা ও ক্রীড়া উপদেষ্টার নির্দেশনায় আমরা থিম সং ও গ্রাফিতি উম্মোচন করেছি। অনেকগুলো ইভেন্ট হয়েছে। এখন আমরা অপেক্ষা করছি এই কনসার্টগুলো শেষ হওয়ার পর আমাদের মেইন ইভেন্ট যেটা সেটা শুরু করবো। আমি সবচেয়ে আশা করবো তারা (দলগুলো) যেন খুব ভালোভাবে অংশ নেয়।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ

নতুন বাংলাদেশে নতুন বিপিএল উপভোগ্য হবে : ক্রীড়া উপদেষ্টা

আপডেট সময় ০৯:১০:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪