ঢাকা ১০:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার প্রতিযোগিতামূলক বিনিয়োগ পরিবেশ নিশ্চিতের আহ্বান সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ আর নেই প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা পেতে হলে পরিবেশের উন্নয়ন করতে হবে : আব্দুস সালাম মানিক মিয়া অ্যাভিনিউ হবে পরিচ্ছন্ন ও সবুজ জনপরিসর: ডেপুটি স্পিকার ‘সংসদে একজন রাজনৈতিক নেতার অন্ধকার জীবন নিয়ে আলোচনা হোক, আমি চাই না’:স্পিকার কোনো এমপি ঋণখেলাপি নন- স্বরাষ্ট্রমন্ত্রী, পুনঃতপশিলের কথা সবার জানা- রুমিন প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা সুইস ব্যাংক: ২০২৫ সালে বাংলাদেশিরা জমা রাখেন সাড়ে ৩ হাজার কোটি টাকার বেশি একবেলা না খেয়ে হলেও প্রতিরক্ষা বাজেট বাড়াতে হবে: এনসিপি এমপি মুজাহিদ

টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছেন জাকের-তাসকিনরা

আকাশ স্পোর্টস ডেস্ক :

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সিরিজ শেষ করে প্রায় দেড় মাস পর দেশে ফিরেছেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা। ২২ ডিসেম্বর সকালে প্রথম ধাপে আসেন জাতীয় দলের ৪ ক্রিকেটার, নাহিদ রানা, হাসান মাহমুদ, জাকের আলী অনিক এবং তাসকিন আহমেদ।

তাদের সঙ্গে ছিলেন বাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহউদ্দিন। ক্রিকেটারদের মাঝে সবার প্রথমে লাউঞ্জ থেকে বের হন নাহিদ রানা। তার পেছন পেছনই বের হন জাতীয় দলের আরেক পেসার হাসান মাহমুদ।

তাদের পেছন পেছন বের হয়ে আসেন জাকের আলী অনিক। সবার শেষে বিমানবন্দর থেকে বের হন তাসকিন আহমেদ। আজ রবিবার বিকেলে এবং আগামীকাল সোমবার সকালে এসে পৌঁছানোর কথা রয়েছে দলের বাকি সদস্য এবং কোচিং স্টাফদের।

সিরিজের প্রথম টেস্ট হারলেও নাহিদ রানার দাপুটে বোলিংয়ে সিরিজের দ্বিতীয় টেস্টে ড্র করে বাংলাদেশ। তারপর অবশ্য ওয়ানডে সিরিজে ভালো যায়নি বাংলাদেশের। পছন্দের ফরম্যাটে তিনটি ম্যাচেই হেরেছে মেহেদী হাসান মিরাজের দল।

তবে টি-টোয়েন্টিতে বাংলাদেশ একে একে তিন ম্যাচে হারিয়েছে ক্যারিবীয়দের। টি-টোয়েন্টি ইতিহাসে এটি নিজেদের অন্যতম সেরা সাফল্য বাংলাদেশের।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুনের ১৭ দিনে দেশে রেমিট্যান্স এলো ১৮২ কোটি ডলার

টি-টোয়েন্টি সিরিজ জিতে দেশে ফিরেছেন জাকের-তাসকিনরা

আপডেট সময় ০৬:০৮:৪৬ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪