ঢাকা ০৩:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলতি অক্টোবরের শেষ দিকে জাপান সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করলেন চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন উদ্বোধনের আগেই কক্সবাজার বিমানবন্দরের নতুন টার্মিনালে যাত্রীসেবা শুরু সাইবার সুরক্ষা আইন যেন নিপীড়নমূলক না হয়: স্বরাষ্ট্রমন্ত্রী অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান জাতিসংঘের সন্ত্রাস দমন তহবিলে কাতারের ১৪১ মিলিয়ন ডলার অনুদান নিউইয়র্কে চার দিনে ৩০টি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর ব্যস্ত সফর জাতিসংঘে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি রোধে চার প্রস্তাব প্রধানমন্ত্রীর অক্টোবরেই চালু হচ্ছে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর দেশে ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৮ মৃত্যু, হাসপাতালে ১৭৮২

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বছর শেষ করতে চান সিমন্স

আকাশ স্পোর্টস ডেস্ক :

টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ হওয়ার পর ওয়ানডেতে বাংলাদেশকে ধবলধোলাই করেছে ওয়েস্ট ইন্ডিজ। এবার টি-টোয়েন্টিতে সেই সুযোগটা এসেছে বাংলাদেশের সামনে। তিন ম্যাচের সিরিজ নিশ্চিত হয়ে যাওয়ায় এখন শেষ ম্যাচ জেতার অপেক্ষায় লিটন দাসের দল। আর সেটি হলেই ক্যারিবীয়দের তাদের মাটিতে টি-টোয়েন্টিতে ধবলধোলাই করতে পারবে বাংলাদেশ। বাংলাদেশ কোচ ফিল সিমন্সের লক্ষ্য আপাতত সেটাই।

আগামীকাল সিরিজের শেষ ম্যাচে মাঠে নামার আগে স্বাগতিকদের হোয়াইটওয়াশ করার কথা জানিয়েছেন এই ক্যরিবীয়ান কোচ। তার মতে, কাজটা কঠিন হলেও বছরের শেষটা জয়ে রাঙাতে চায় তার দল। আর সেই জয় নিয়েই বাংলাদেশে পা রাখতে চান তিনি।

ফিল সিমন্স বলছেন, ‘কোনো দলের দায়িত্ব নেওয়ার পর যেভাবে কাজ করি, এখানেও সেটাই করছি। হোয়াইটওয়াশ করতে পারবে কি না জানি না। সিরিজ জিতেছি, এটাই বড় বিষয়। শেষ ম্যাচ তো জিততে চাইব অবশ্যই। জয় দিয়ে সিরিজ শেষ করতে চাই, হাসিখুশি হয়ে বাড়ি ফিরতে চাই। ছেলেরা কোন দলের বিপক্ষে খেলছে সেটা বড় বিষয় নয়, তারা যেন জানে তাদের করণীয় কী।’

ওয়ানডে সিরিজে উইন্ডিজদের কাছে পাত্তা না পেলেও টি-টোয়েন্টিতে ভালো করার কারণ হিসেবে সিমন্স বলছেন, ‘ওয়ানডে ও টি-টোয়েন্টির দুটো দল ভিন্ন। দুই দলে কিছু পরিবর্তন আছে। অনেকে আছে যারা ওয়ানডে দলে ছিল না, কিন্তু টি-টোয়েন্টি দলে এসে যোগ দিয়েছে। আপনি সবসময় আগের চেয়েও ভালো পারফরম্যান্স চাইবেন। ওয়ানডে সিরিজ হারের পরও ছেলেরা টি-টোয়েন্টি সিরিজে আগের চেয়ে ভালো ক্রিকেট খেলছে। যদিও ওয়ানডেতেও আমরা ভালো খেলেছি।’

সিরিজ জেতায় ক্রিকেটারদের কৃতিত্ব দিয়ে সিমন্স বলেন, ‘আমার মনে হয় ওয়ানডে সিরিজের পারফরম্যান্স ওদের আত্মবিশ্বাস যুগিয়েছে যে এই দলের বিপক্ষে ভালো করা সম্ভব। যদিও ফরম্যাটটা একেবারেই আলাদা। যতটা সহজে আমরা জিতেছি, তা আগেভাগে অনুমান করার সুযোগ নেই। খেলোয়াড়দের কৃতিত্ব দিতেই হবে। বিশেষ করে ওয়ানডে সিরিজে হারের পরও এটাতে যেভাবে খেলেছে।’

শেষ ম্যাচেও বাংলাদেশের জয়ের সামর্থ্য আছে জানিয়ে সিমন্স বলেন, ‘আমি প্রতিটি ম্যাচের আগেই বিশ্বাস করি জেতা সম্ভব। ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ না জিতলেও এখানে এসে আমরা এই আলোচনা করেছি কীভাবে জেতা সম্ভব। প্রথম ম্যাচে এবং দ্বিতীয়টিতেও, এবার তৃতীয় ম্যাচ নিয়ে বসব কীভাবে জেতা যায়। আমাদের জয়ের সামর্থ্য আছে।’

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা হারালেন সংগীতশিল্পী ও সুরকার পিজিত মহাজন

ওয়েস্ট ইন্ডিজকে ধবলধোলাই করে বছর শেষ করতে চান সিমন্স

আপডেট সময় ০৩:৪১:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪