ঢাকা ০৬:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান টিকিট ও লাউঞ্জসহ বিশেষ সুবিধা অন্তর্ভুক্ত করা হবে মোদি-শাহ’র পদত্যাগ দাবি রাহুল গান্ধীর শেখ হাসিনার লাশ বাংলাদেশে জানাজা পাবে না: সরোয়ার তুষার বিএনপি সরকার হাওয়ায় ভেসে আসেনি: আযম খান ঐক্যবদ্ধ বাংলাদেশ ও মাদকমুক্ত সমাজ গঠনে ক্রীড়ার বিকল্প নেই: ক্রীড়া প্রতিমন্ত্রী সচিব পদমর্যাদায় প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী পদে দায়িত্ব গ্রহণ করলেন রাশেদ যেকোনো দুর্যোগে দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে হবে: জুবাইদা রহমান নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান রিজভীর ভাইরাল ভিডিওর নারীকে ‘দ্বিতীয় স্ত্রী’ দাবি জামায়াত এমপির

পরকীয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আকাশ জাতীয় ডেস্ক :

নোয়াখালীর বেগমগঞ্জে পরকীয়ায় রাজি না হওয়ায় শাহনাজ আক্তার পিংকি (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনা ঘটেছে। ওই সময় গৃহবধূর সঙ্গে থাকা শ্বশুর রেজাউল হককেও ছুরিকাঘাতে গুরুতর আহত করা হয়।

মঙ্গলবার দুপুরে উপজেলার হাজিপুর ইউনিয়নের পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ একই ইউনিয়নের শ্রীরাম ভূঁইয়া বাড়ির গ্রামের কুয়েত প্রবাসী জাহাঙ্গীর আলমের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী।

নিহতের বাবা বিল্লাল হোসেন বলেন, সকালে আমার মেয়ে তার শ্বশুরসহ আমাদের বাড়িতে আসছিল। চৌমুহনী উত্তর বাজারে পৌর হাজীপুরে ৪নং ওয়ার্ডের বাদশা মিয়ার বাড়ির মসজিদের সামনে তাদের পথরোধ করে খালেদ সাইফুল্লাহ নামে এক যুবক এলোপাতাড়ি কুপিয়ে আমার মেয়ে ও তার সঙ্গে থাকা শ্বশুরকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে লাইফ কেয়ার হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। আহত শ্বশুরকে আশঙ্কাজনক অবস্থায় বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

ঘাতক সাইফুল্লাহ একই বাড়ির ডিশ লিটনের ছেলে।

নিহতের বড় বোন ফারজানা আক্তার সুমি জানান, পারিবারিকভাবে ১৬ বছর আগে পিংকির সঙ্গে জাহাঙ্গীরের বিয়ে হয়। পিংকির মোবাইলটি নষ্ট হয়ে গেলে তার বড় ছেলের মাধ্যমে খালেদ সাইফুল্লাহর কাছে ঠিক করতে দেন। খালেদ সাইফুল্লাহ মোবাইল থেকে ব্যক্তিগত তথ্য নিয়ে তাকে ব্ল্যাকমেইল করে তার সঙ্গে প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক করতে চায়। এ নিয়ে তার কাছ থেকে ৫-৭ লাখ টাকা নেয়। পরে স্বামী বিদেশে চলে গেলে আবারো এ নিয়ে বাগবিতণ্ডার একপর্যায়ে তাকে মঙ্গলবার সকালে ছুরি দিয়ে কুপিয়ে হত্যা করে।

বেগমগঞ্জ থানার ওসি লিটন দেওয়ান জানান, আগে থেকে দুই পরিবারের মধ্যে দ্বন্দ্ব ছিল। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তবে কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। যদিও একজনের নাম উঠে এসেছে, তদন্তের স্বার্থে নাম প্রকাশ করা যাচ্ছে না। এ ব্যাপারে তদন্ত চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ড সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

Tag :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রযুক্তির সঠিক ব্যবহার শিখিয়ে শিশু-কিশোরদের ভবিষ্যতের জন্য প্রস্তুত করতে হবে : ববি হাজ্জাজ

পরকীয়ায় রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

আপডেট সময় ০৭:৩০:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪