ঢাকা ০১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সচিবালয়, গ্যাস-বিদ্যুত অফিসে অবস্থান ৬ আগস্ট, আগামী মাসে লংমার্চ নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ইরানের সামনে এখন কেবল দুই পথ—চুক্তি অথবা আত্মসমর্পণ: ট্রাম্প পাঁচ দফা দাবিতে সরকারি কর্মচারীদের অবস্থান কর্মসূচি সরকার দমনে ব্যস্ত, দ্রব্যমূল্য-গ্যাস নিয়ে মাথাব্যথা নেই: গোলাম পরওয়ার দুই দেশের অর্থনৈতিক সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচন করবে আশা বাণিজ্যমন্ত্রীর সম্পত্তি দানের পরও আজীবন ভোগদখলের সুযোগ, মন্ত্রিসভায় খসড়া পাশ শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য দিতে না পারেন, ভারতীয় হাইকমিশনারকে হুমায়ুন কবির রাষ্ট্র পরিচালনায় ‘নতুন মাত্রা’ যোগ করেছেন তারেক রহমান: চীনা রাষ্ট্রদূত বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত, ফল জানা যাবে দুপুর ২টায়

আকাশ জাতীয় ডেস্ক :

দেশের সব সরকারি-বেসরকারি স্কুলে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত ভর্তিতে ডিজিটাল লটারির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বেলা পৌনে ১২টায় লটারি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

কম্পিউটারে বাটন চেপে সরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী মর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। এরপর একই পদ্ধতিতে বেসরকারি স্কুলের লটারির উদ্বোধন করেন শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের।

আমিনুল ইসলাম জানান, লটারিতে কোনো কারিগরি ত্রুটি থাকলে তা সংশোধন করা হবে। আর কোনো স্কুল বেশি ফি আদায় করলে ব্যবস্থা নেয়া হবে হবে বলেও হুঁশিয়ারি দেন ড. মো. আমিনুল ইসলাম।

অনুষ্ঠানে জানানো হয়, দ্বৈবচয়ন পদ্ধতিতে লটারির মাধ্যমে কে, কোন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির সুযোগ পাবে, তা নির্ধারণ করে দুপুর ২টার পর ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। এই (https://gsa.teletalk.com.bd/) লিংকে প্রবেশ করে নির্ধারিত আইডি ও পাসওয়ার্ড দিয়ে ফলাফল দেখা যাবে।

এবার সরকারি স্কুলে ১ লাখ ৮ হাজার ৭১৬টি আসনের বিপরীতে ৬ লাখ ৩৫ হাজার ৭২টি এবং বেসরকারি স্কুলে ১০ লাখ ৭ হাজার ৬৭৩ আসনের বিপরীতে ৩ লাখ ৪৮ হাজার ৪৬৭টি আবেদন জমা পড়েছিল।

মাউশির মহাপরিচালক (রুটিন দায়িত্ব) অধ্যাপক মো. মোজাক্কার হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) অধ্যাপক ড. মো. আমিনুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব সিদ্দিক জোবায়ের, কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব ড. খ ম কবিরুল ইসলাম, টেলিটক বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক নুরুল মাবুদ চৌধুরী প্রমুখ।

উল্লেখ্য, গত ১২ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত অনলাইনে স্কুলে ভর্তির আবেদন করার সুযোগ পেয়েছিল শিক্ষার্থীরা।

Tag :
আপলোডকারীর তথ্য

প্রেক্ষাপট: দুই দিনের সফরে আগামীকাল ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

স্কুলে ভর্তিতে ডিজিটাল লটারি অনুষ্ঠিত, ফল জানা যাবে দুপুর ২টায়

আপডেট সময় ১২:৪৫:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ ডিসেম্বর ২০২৪